Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ইউরোর উদ্বোধনী ম্যাচেই জার্মান বুলডোজারে গুঁড়িয়ে গেল স্কটিশ দল

উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে জার্মানি। এই ম্যাচে স্কটিশদের ১-৫ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।।

ইউরোর উদ্বোধনী ম্যাচেই জার্মান বুলডোজারে গুঁড়িয়ে গেল স্কটিশ দল

গোলের উৎসবে জার্মান তারকারা। ইউরো কাপে।

শেষ আপডেট: 15 June 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: জার্মানিতে ইউরো কাপের প্রথম ম্যাচই জমজমাট। মোট ছয়টি গোল, লাল কার্ডও হয়েছে ম্যাচে।

উদ্বোধনী ম্যাচেই স্কটল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে জার্মানি। এই ম্যাচে স্কটিশদের ১-৫ গোলে উড়িয়ে দিয়েছে ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় গোল উৎসব শুরু করেছিলেন ফ্লোরিয়ান ভিরতজ। এরপর সেই উৎসবে একে একে যোগ দেন জামাল মুসিয়ালা, কাই হাভেরতজ, নিকোলাস ফুলক্রুগ ও এমরি চানে।

জার্মানির বিপক্ষে স্কটল্যান্ড যা পারবে না, তা জানাই ছিল। শুরু থেকেই বল দখলে নিয়ে স্কটিশ ডিফেন্সের উপর চাপ বাড়াতে থাকেন জার্মানরা।

ম্যাচের ১০ মিনিটের মাথায় জশুয়া কিমিখের দারুণ পাস থেকে ভিরতজের ডান পায়ের কোনাকুনি শট স্কটিশ গোলরক্ষকের হাতে লেগে জালে প্রবেশ করে। সবচেয়ে কমবয়সী জার্মান ফুটবলার হিসেবে ইউরোতে গোল করলেন ভিরতজ।

ভিরতজের গোলের ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। এবার স্কোরশিটে নাম লেখান জামাল মুসিয়ালা। হাভেরতজের দারুণ পাস থেকে ডান পায়ের বুলেট শটে গোল করেন এই বায়ার্ন মিউনিখের তারকা। খেলায় ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও গোলের সুযোগ তৈরি করতে থাকেন জার্মানরা। ২৫ মিনিটে মুসিয়ালাকে ডি-বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন।

পরবর্তী ভিএআর এর মাধ্যমে দেখা যায়, ফাউল ডি-বক্সের বাইরে হয়েছে। রেফারি সিদ্ধান্ত পাল্টে ফ্রি-কিকের সিদ্ধান্ত দেন। ফ্রি-কিক থেকে হাভেরতজের শট স্কটিশ গোলরক্ষক গান রুখে দেন। প্রথমার্ধ শেষের পথে তখনই পেনাল্টি পায় জার্মানি। ডি-বক্সের ভেতর ইল্কাই গুন্দোগানকে ফাউল করে লালকার্ড দেখেন স্কটল্যান্ডের রায়ান পরটিউস। স্পট কিক থেকে জার্মানিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন আর্সেনাল তারকা হাভেরতজ। বিরতিতে জার্মানির পক্ষে ফল ছিল ৩-০। ৬৮ মিনিটে ব্যবধান আরও বাড়ায় জার্মানরা। এবার বদলি হিসেবে নেমে দলের স্কোরশিটে নাম লেখান ফুলক্রুগ। ডান পায়ের দুর্দান্ত বাকানো শটে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানরা।

৭৭ মিনিটে আবারও ফুলক্রগ গোল করেন। তবে এবার রেফারি অফসাইডের সিদ্ধান্ত দিলে বাতিল হয় গোলটি। ৮৬ মিনিটে লেরয়ে সানের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। ম্যাচ যখন শেষের দিকে তখন ৮৭ মিনিটে স্কটিশ এক ফ্রি-কিকে রুডিগার আত্মঘাতী গোল করলে স্কটিশরা ব্যবধান কমিয়েছেন।


```