Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

ধোনি নিজের জন্য খেলেছে, হুঙ্কার গম্ভীরের

দ্য ওয়াল ব্যুরো : যেহেতু ক্রিকেটারটির নাম এম এস ধোনি, তাই কেউ বেড়ালের গলায় ঘন্টা বাঁধছিল না। অবশেষে ধোনিরই প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর পরিষ্কার জানিয়েছেন, ‘‘ধোনি সাতে কেন ব্যাটিং করতে নামছে, বলতে পারেন? আমার তো মনে হচ্ছে ও নিজের জন্য খেলছে!

ধোনি নিজের জন্য খেলেছে, হুঙ্কার গম্ভীরের

শেষ আপডেট: 22 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো : যেহেতু ক্রিকেটারটির নাম এম এস ধোনি, তাই কেউ বেড়ালের গলায় ঘন্টা বাঁধছিল না। অবশেষে ধোনিরই প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর পরিষ্কার জানিয়েছেন, ‘‘ধোনি সাতে কেন ব্যাটিং করতে নামছে, বলতে পারেন? আমার তো মনে হচ্ছে ও নিজের জন্য খেলছে!’’ আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে একরকম ধোনিকে দেখা গিয়েছিল, সেই ম্যাচেও তিনি সাতে নেমেছিলেন আগে কুরানকে পাঠিয়ে, কিন্তু রাজস্থানের বিপক্ষেও তাই করতে গিয়ে ডুবেছেন। কারণ ধোনি আগে নামলে ম্যাচে জয়ই চলে আসত। তিনি এমন সময়ে নেমেছেন, তখন আর কিছু করার ছিল না। ফাফ ডু প্লেসিকে চালাতেই হতো, ম্যাচে আর সময় ছিল না। সেই নিয়ে গম্ভীর দুষেছেন চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ককেই। ভারতের নামী প্রাক্তন ক্রিকেটার এক নামী ওয়েবসাইটকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘‘ধোনির মতো বিগহিটার সাতে কেন নামবে, তার মানে তো দায়িত্ব এড়িয়ে যাওয়া হল। সে যখন দলের নেতা, তা হলে কেন পরে নামবে? তার আগে নেমে পরিস্থিতির মোকাবিলা করা উচিত ছিল। এটাকে আর যাই হোক ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’ বলে না। ভাল নেতাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া উচিত।’’ শেষ ওভারে ধোনির তিন ছক্কায় কোনও কাজ হয়নি। সেই নিয়ে বলতে গিয়ে গম্ভীর জানিয়েছেন, ‘‘আমার তো মনে হয় ওটা নিজের জন্য খেলেছে, দলের কোনও কাজে আসেনি। দলের কাজে আসত তখনই যদি ধোনি আগে নেমে এমন খেলত।’’ গম্ভীর আরও আক্রমণাত্মক হয়ে জানিয়েছেন, ‘‘দেখুন আইপিএলেই অন্য কোনও ক্যাপ্টেন যদি এমন করত, সাতে নামত, তা হলে তাকে বিশ্রী আক্রমণ করা হতো। সবাই তার পিছনে পড়ে যেত। যেহেতু এক্ষেত্রে এম এস ধোনি করেছে, তাই কেউ কিছু বলছে না। কিন্তু আমার যা মনে হয়েছে তাই বলেছি।’’ ধোনির পাশাপাশি ট্র্যাজিক নায়ক মনে করা হচ্ছে ফাফ ডু প্লেসির দুরন্ত ইনিংসকে। তিনি ৩৭ বলে ৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। আরও সময় পেলে ম্যাচই বের করে দিয়ে চলে যেতেন। সেই নিয়ে গম্ভীরের মত, ‘‘ফাফের ওপর চাপ পড়ে গিয়েছে, তাই বলছি ধোনির চারে নামা উচিত। তারপর স্যাম কুরান, ঋতুরাজ গায়কোয়াডদের পাঠানো উচিত। না হলে চেন্নাইয়ের আবারও সেই একই দশা হবে।’’

```