Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

৬১-র কাছে হেরে গেল ১৬

দ্য ওয়াল ব্যুরো:  একদিকে হ্যামেস রডরিগেস, ফালকাওদের মতো স্টার। আর প্রতিপক্ষে স্টার বলতে প্রায় কেউই নেই। একটা টিমের ফিফা র‍্যাঙ্কিং ১৬ আর সংখ্যাটা ঠিক উল্টে বসালে যা হয় তাই প্রতিক্ষের র‍্যাঙ্কিং। ৬১’র কাছে হেরে গেল ১৬। ইরানের পর এশিয়ার দ্বিত

৬১-র কাছে হেরে গেল ১৬

শেষ আপডেট: 19 June 2018 14:41

দ্য ওয়াল ব্যুরো:  একদিকে হ্যামেস রডরিগেস, ফালকাওদের মতো স্টার। আর প্রতিপক্ষে স্টার বলতে প্রায় কেউই নেই। একটা টিমের ফিফা র‍্যাঙ্কিং ১৬ আর সংখ্যাটা ঠিক উল্টে বসালে যা হয় তাই প্রতিক্ষের র‍্যাঙ্কিং। ৬১’র কাছে হেরে গেল ১৬। ইরানের পর এশিয়ার দ্বিতীয় দল হিসেবে রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় পেল সূর্যদয়ের দেশ জাপান। কলম্বিয়াকে হারাল ২-১ গোলে। ম্যাচের শুরুতেই লাল কার্ড। জাপানের গোলমুখী শট হাত দিয়ে আটকে লাল কার্ড দেখেন কলম্বিয়ার ডিফেন্ডার কার্লোস স্যাঞ্চেজ। বক্সের মধ্যে হওয়ায় পেনাল্টি পায় জাপান। দূরন্ত প্লেসিং থেকে জাপানকে পেনাল্টি থেকে এগিয়ে দেন কাগওয়া। শুরুতেই দশজন হয়ে যাওয়ায় চাপে পরে যায় কলম্বিয়ান ডিফেন্স। মুহুর্মুহু আক্রমণ করতে থাকে জাপান। মিনিট দশেকের মধ্যেই খেলায় ফেরে ভলদারামার দেশ। ডিফেন্স সামলে আক্রমণে উঠতে থাকে। উইং দিয়ে কুয়ার্দাদো জাপানের বক্সে বেশ কয়েকবার ঢুকে পড়েন। কিন্তু কলম্বিয়ার স্ট্রাইকিং লাইন গোল করতে ব্যর্থ হয়।  ৩৯ মিনিটে বুদ্ধিদীপ্ত ফ্রিকিক থেকে কুয়েনটেরো সমতায় ফেরায় কলম্বিয়াকে। টপ বক্সের উপরে ফ্রিকিক পায় কলম্বিয়া। চার জনের মানব প্রাচীর দাঁড় করায় জাপান। ফ্রিকিক মারার সময় স্পট জাম্প করে মানব প্রাচীরে দাঁড়ানো জাপানি খেলোয়াড়রা। আর পায়ের তলা দিয়ে বল গড়িয়ে দেন  কুয়েনটেরো। গোলরক্ষক বল ধরতে গেলে, গোল লাইন অতিক্রম করে যায়। দ্বিতীয়ার্ধে খেলা চলে সমানে সমানে। একটা সময় কলম্বিয়ার আক্রমণের ঝাঁঝ এতটাই বেড়ে যায় যে দেখে মনেই হবে না দশ জনে খেলছে। ৭৩ মিনিটে কর্ণার থেকে আসা বলে নিখুঁত হেডারে ডেভিড অস্পিনাকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেয় জাপানের কিউয়া ওসাকো। হ্যামেস রডরিগেস নামেন পরিবর্ত হিসেবে। কিন্তু গোলের মুখ আর খুলতে পারেনি কলম্বিয়া।

```