Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মোহনবাগানের প্রাক্তন তারকাদের বার্তায় আন্দোলনে অক্সিজেন পেলেন সমর্থকরা

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনেও দিশা দেখাতে হয়। প্রতিবাদ (Protest) নীরবও হতে পারে, আবার আন্দোলন হতে পারে সোচ্চারভাবেও। দুম করে রাস্তায় বসে পড়লাম, কুশপুতুল দাহ হল, তার মানেই প্রতিবাদে কাজ হবে, তা নয়, বরং শানিত আক্রমণের পথ ধরেই বিপ্লব দীর্ঘস্থায়ী

মোহনবাগানের প্রাক্তন তারকাদের বার্তায় আন্দোলনে অক্সিজেন পেলেন সমর্থকরা

শেষ আপডেট: 20 September 2021 18:24

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনেও দিশা দেখাতে হয়। প্রতিবাদ (Protest) নীরবও হতে পারে, আবার আন্দোলন হতে পারে সোচ্চারভাবেও। দুম করে রাস্তায় বসে পড়লাম, কুশপুতুল দাহ হল, তার মানেই প্রতিবাদে কাজ হবে, তা নয়, বরং শানিত আক্রমণের পথ ধরেই বিপ্লব দীর্ঘস্থায়ী হয়। মোহনবাগান ফ্যান (Mohun bagan Fan) ক্লাব বহুদিন ধরেই দাবি জানিয়ে আসছে, রিমুভ এটিকে (Remove ATK), সেটি সোশ্যাল মিডিয়ায় এমন তূষের আগুনের মতো জ্বলছে যে কোনদিন তা দাবানলের আকার নেবে, কেউ জানে না। তার মধ্যেই সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক তাঁবুতে (CSJC) বর্ষণমুখর দিনে সমবেত হলেন মেরিনার্স ফোরামের সদস্যরা। তাঁরা কোভিড বিধি মেনে একটি গঠনমূলক প্রতিবাদ দেখাল সাম্প্রতিক নানা কর্মকান্ড নিয়ে। তারা সরাসরি জানায়নি, মোহনবাগানের নামের আগে এটিকে নাম সরাতেই হবে। কিন্তু ওই সংগঠন বুঝিয়ে দিয়েছে, মোহনবাগান ক্লাব একটি প্রতিষ্ঠান, তাকে অপমান করা মানে তাদের অপমান করা। সেই কারণেই এটিকে কর্তাদের বুঝিয়ে দেওয়া ভবিষ্যতে এই ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে সংযুক্ত থাকতে গেলে তাঁদেরও সম্মান দেখানো জরুরী। শুধু তাই নয়, উজবেকিস্তানের নাসাফ এফসি-র বিরুদ্ধে ইন্টার জোনাল সেমিফাইনাল ম্যাচ খেলার আগে এই সাংবাদিক বৈঠক তাৎপর্যবাহীও। কারণ উজবেকিস্তানের ওই ক্লাব খেলার আগে নানা প্রোমোতে এটিকে মোহনবাগান নয়, তারা লিখছে শুধুমাত্র মোহনবাগান নামটিই। তারা সম্মান জানালেও ঘরে কেন এই নামী ক্লাবকে অসম্মানিত হতে হবে, সেটাই তারা তুলে ধরেছেন তাঁদের বক্তব্যে। ‘মনা তো আমাকে ধরে ইন্ডিয়া ক্যাপ্টেন হয়েছিল’, ফের অনুজকে তীব্র আক্রমণ সুভাষের পাশাপাশি এই ফ্যান ক্লাবের শক্তি বৃদ্ধি করেছেন সবুজ মেরুনের কিংবদন্তিরা। কে নেই তালিকায়? বদ্রু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত ভট্টাচার্য, আবার মানস ভট্টাচার্য থেকে প্রসূণ বন্দ্যোপাধ্যায়রা এই লড়াইয়ে সামিল হয়েছেন। ওই নামী প্রাক্তনরা বক্তব্যে তুলে ধরেছেন ক্লাবের নানা গরিমার কথা। সেমিফাইনাল ম্যাচে প্রিয় দলকে সমর্থনের পাশে ক্লাবের ঐতিহ্য বাঁচিয়ে রাখাতেও তাঁরা ব্রতী। সবাইয়ের ভিডিও বার্তায় মন্তব্য, ‘‘মোহনবাগান আমাদের কাছে মহান বাগান। এটি আমাদের কাছে মাতৃসম। এই ক্লাবকে ভালবাসতে গেলে ইতিহাস আগে জানতে হবে, তবেই পাশাপাশি থাকা যাবে।’’ এটিকে-র কর্তা উৎসব পারেখের ইতিহাস বিকৃত মন্তব্য নিয়ে যেমন আলোচনা হয়েছে। তেমনি ক্লাব সভাপতি টুটু বসুর বিরুদ্ধে অন্যায় আক্রমণের প্রতিবাদও জানিয়েছেন ফোরামের সদস্যরা। তারা এটাই জানিয়েছেন, টুটু বসুর মোহনবাগানের পিছনে অবদান ভুলে যাওয়া মানে ক্লাবের ইতিহাসকেও ভুলে যাওয়া, তাই সমালোচনা করতে হবে সবকিছু জেনে, গঠনমূলকভাবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```