Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

১ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখেছে ইস্টবেঙ্গল, নিতু বললেন 'ম্যান অফ দ্য ম্যাচ রেফারি'

নিতু বলেন, 'ক্লাবকে ছয় নম্বরে যেতে না দেওয়ার পরিকল্পনা চলছিল বলে আমার ধারণা। আমরা যতগুলো ম্যাচ ফেস করেছি প্রত্যেকটা ম্যাচেই আমরা বঞ্চিত। এএফসি তার প্রমাণ।'

১ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখেছে ইস্টবেঙ্গল, নিতু বললেন 'ম্যান অফ দ্য ম্যাচ রেফারি'

দেবব্রত সরকার ওরফে নিতু

শেষ আপডেট: 10 November 2024 10:20

দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থেকেছে। মাত্র ১ মিনিটের মধ্যে জোড়া লাল কার্ড দেখে ইস্টবেঙ্গল এফসি। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার। সৌজন্যে ম্যাচ রেফারি হরিশ কুণ্ডু। আর এই ব্যাপারেই ক্ষোভ উগরে দিয়েছেন দেবব্রত সরকার ওরফে নিতু। 

তাঁর কথায়, ইস্টবেঙ্গল-মহমেডান স্পোর্টিংয়ের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ খোদ রেফারি। তিনি বলেন, 'এদিনে ম্যাচের জয় রেফারির। ক্লাবকে ছয় নম্বরে যেতে না দেওয়ার পরিকল্পনা চলছিল বলে আমার ধারণা। আমরা যতগুলো ম্যাচ ফেস করেছি প্রত্যেকটা ম্যাচেই আমরা বঞ্চিত। এএফসি তার প্রমাণ। রেফারিং প্রপার হলে আমাদের টিম বেটার খেলে।'

গত ৬ ম্যাচে ইস্টবেঙ্গল একটাও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশেষে সপ্তম ম্যাচে তারা মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোলশূন্য ড্র করার সুবাদে একটা পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে। তবে এই এক পয়েন্টই ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস ১০০ শতাংশ বাড়িয়ে দেবে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

রেফারির সিদ্ধান্তে লাল-হলুদ সমর্থকরা বেশ চটেছেন। আশা করেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁও এই ব্যাপারটা নিয়ে মুখ খুলবেন। কিন্তু, ম্যাচের শেষে সাংবাদিক বৈঠক করতে এসে রেফারিং নিয়ে একটা কথাও অস্কারের মুখে শুনতে পাওয়া গেল না।

অস্কার বললেন, 'আমরা এই ম্যাচটা হয়ত জিততে পারিনি। কিন্তু, হারিওনি। এই ড্র আমাদের কাছে একটা নৈতিক জয়। তবে আমাদের আসল লক্ষ্য হল ম্যাচ জিতে পয়েন্ট সংগ্রহ করা। আশা করছি, পরের ম্যাচে আমরা অবশ্যই জিততে পারব।' পাশাপাশি লাল-হলুদ ফুটবলারদের এমন লড়াকু পারফরম্য়ান্সের জন্য় আলাদা করে ধন্যবাদও জানান তিনি।


```