Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

চুরি গেল ওয়ার্নারের 'ব্যাগি গ্রিন' টুপি! শেষ টেস্ট ম্যাচে নামার আগে ফেরত চান অজি ওপেনার

টুপি ফেরত চেয়ে সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন তিনি।

চুরি গেল ওয়ার্নারের 'ব্যাগি গ্রিন' টুপি! শেষ টেস্ট ম্যাচে নামার আগে ফেরত চান অজি ওপেনার

শেষ আপডেট: 2 January 2024 11:39

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সিডনিতে জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলতে নামছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। কিন্তু টেস্ট ম্যাচে নামার আগেই বিপত্তি। মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে চুরি হয়ে গেল ওয়ার্নারের ব্যাগ। সেই ব্যাগেই ছিল অজি ওপেনারের 'প্রিয়' ব্যাগি গ্রিন টুপি। সেই টুপি ফেরত চেয়ে সাধারণ মানুষের কাছে আর্জি জানালেন তিনি।

ওয়ার্নারের ঘরের মাঠ সিডনি। পাকিস্তানের বিরুদ্ধে ৩ জানুয়ারি নামবে অস্ট্রেলিয়া। কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলবেন ওয়ার্নার। মেলবোর্ন থেকে বিমানে করে গোটা দল সিডনি এসেছে। দলের সঙ্গেই ছিলেন ওয়ার্নার। হোটেল এসে দেখেন, তাঁর একটি ব্যাগ নেই!

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছেন ওয়ার্নার। সেখানে তিনি বলেছেন, 'আমার একটি ব্যাগ কেউ নিয়ে নিয়েছে। সেই ব্যাগে আমার মেয়েদের জন্য উপহার ছিল। আর ছিল আমার ব্যাগি গ্রিন টুপি। এই টুপিটা আমার জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ। ম্যাচে নামার আগে আমি আমার টুপিটা ফেরত চাই। কারও যদি আমার ব্যাগটা পছন্দ হয়ে থাকে, তবে আমি তাঁকে ওইরকমই একটা ব্যাগ দেব। দয়া করে আমার ওই ব্যাগটা ফিরিয়ে দিয়ে যান। আমি কথা দিচ্ছি আমি তাঁকে কোনওরকম বিপদে ফেলব না।'

জীবনের শেষ টেস্ট ম্যাচে নামার আগেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন ওয়ার্নার। আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ওয়ার্নার শেষ ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন। তারপর অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে থাকলেও একদিনের ম্যাচ খেলেননি। বছরের প্রথম দিনেই ওডিআই ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করে দিয়েছেন তিনি। তবে এও বলে রেখেছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি দলের তাঁকে প্রয়োজন হয় তবে অবশ্যই তিনি ভেবে দেখবেন।


```