Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

মহাষষ্ঠীর দিন ইস্টবেঙ্গল শিবির আলো করে এলেন চিমা

দ্য ওয়াল ব্যুরো: নামে কী এসে যায়... আবার বলতেই হয়, নামেই আসে যায়। নেমশেক চিমা (Chima) ওকোরি যেন ফিরলেন ইস্টবেঙ্গলে (East Bengal)। সেই চিমার মতো দেখতেও নন, নতুন চিমা, পুরো নাম ড্যানিয়েল চিমা (Daniel Chima)। ইনিও নাইজেরিয়ার বাসিন্দা। সোমবা

মহাষষ্ঠীর দিন ইস্টবেঙ্গল শিবির আলো করে এলেন চিমা

শেষ আপডেট: 11 October 2021 12:30

দ্য ওয়াল ব্যুরো: নামে কী এসে যায়... আবার বলতেই হয়, নামেই আসে যায়। নেমশেক চিমা (Chima) ওকোরি যেন ফিরলেন ইস্টবেঙ্গলে (East Bengal)। সেই চিমার মতো দেখতেও নন, নতুন চিমা, পুরো নাম ড্যানিয়েল চিমা (Daniel Chima)। ইনিও নাইজেরিয়ার বাসিন্দা। সোমবার মহাষষ্ঠীর দিন সকালবেলা লাল হলুদের গোয়া শিবির আলো করে তিনি পা রাখলেন। ভিসার কারণে একটু টানাপোড়েন হয়েছে ঠিকই, তবে সেটি বড় আকার নেয়নি। চিমাও স্ট্রাইকার পজিশনে খেলেন, তাঁর পরিসংখ্যান বলছে তিনিও গোল চেনেন ভালই। তবে অতীতের চিমা ছিলেন বুলডোজার স্ট্রাইকার, কৃশানু দে বল বাড়াতেন, আর চিমা গোল করতেন রোলসরয়েসের গতিতে। এই চিমাকে বল বাড়াবেন কে, সেটি মাঠে নামা না পর্যন্ত বোঝা যাচ্ছে না। নিভৃতবাস শেষ করে দ্রুত দলের সকলকে নিয়ে অনুশীলনে নামতে চাইছেন এসসি ইস্টবেঙ্গল কোচ ম্যানুয়েল দিয়াজ। আইএসএল-এ খেলতে নামার আগে বেশ কিছু প্রস্তুতি ম্যাচও খেলতে চাইছেন তিনি। ২১ নভেম্বর জামশেদপুর এফসি-র বিরুদ্ধে আইএসএল-এর প্রথম ম্যাচে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। এর পরই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি যুদ্ধে নামবে এসসি ইস্টবেঙ্গল।

```