Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

টস জিতে প্রথম বল করবে ভারত, দলে ফিরলেন গিল! কেমন হল প্রথম একাদশ

টস জিতে প্রথম বল করবে ভারত, দলে ফিরলেন গিল! কেমন হল প্রথম একাদশ

শেষ আপডেট: 14 October 2023 13:48

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তেমনই মত দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। শনিবার এই হাইভোল্টেজ ম্যাচে টস জিতল ভারত। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা।

প্রত্যাশা ছিলই। সেটাই সত্যিই হল। সুস্থ হয়ে দলে ফিরলেন শুভমন গিল। তিনি দলে ফিরতেই বাদ পড়লেন ঈশান কিশান। রোহিত শর্মার সঙ্গে এই ম্যাচে ওপেন করবেন শুভমনই।

শুভমন ছাড়া ভারতীয় প্রথম একাদশে আর কোনও পরিবর্তন করা হয়নি আফগানিস্তানের বিরুদ্ধে যে দল খেলিয়েছিলেন রাহুল দ্রাবিড়, সেই কম্বিনেশনই রাখছেন পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ অতিরিক্ত অলরাউন্ডার হিসেবে শার্দুল ঠাকুরকেই খেলছেন। 

ভারত-পাকিস্তানের ম্যাচের কারণেই আমদাবাদ শহর মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। ১১ হাজার নিরাপত্তাকর্মী রয়েছেন। মাঠের ভেতরে ও বাইরে সজাগ দৃষ্টি রেখেছেন তাঁরা। বৈধ পরিচয়পত্র ছাড়া কাউকেই মাঠ চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। শনিবার সকাল থেকেই মাঠের বাইরে ক্রিকেটপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো। যত বেলা গড়িয়েছে, ভিড় ততই বেড়েছে। 

একদিনের বিশ্বকাপে এখনও পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী ভারত জিতেছে ৭টা ম্যাচ। বিশ্বকাপের মঞ্চে একটা ম্যাচেও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এখন দেখার এদিনের ম্যাচে রোহিতরা জয়ের ব্যবধান বাড়ান নাকি বাবররা ৫০ ওভারের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম জয় পায়। 

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।


```