Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ভারতীয় দলের বাপু আগেই জানতেন দল ফাইনালে যাচ্ছে! কী অঙ্ক কষেছিলেন অক্ষর

গায়ানার পিচে ওই রান তোলাই যে কঠিন হতে চলেছে, সেটি জানতেন অক্ষর।

ভারতীয় দলের বাপু আগেই জানতেন দল ফাইনালে যাচ্ছে! কী অঙ্ক কষেছিলেন অক্ষর

ইংল্যান্ড ম্যাচের সেরা অক্ষর প্যাটেল।

শেষ আপডেট: 28 June 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: অক্ষর প্যাটেল নাকি আগেই জানতেন ভারতীয় দল ফাইনালে খেলবে! কিন্তু কী করে সম্ভব? ভারতের ব্যাটিংয়ের সময় স্কোর যখন দেড়শ পেরিয়ে যায়, সেইসময়ই দলের নামী সদস্য বুঝে গিয়েছিলেন এই ম্যাচ তাদের হতে চলেছে।

গায়ানার পিচে ওই রান তোলাই যে কঠিন হতে চলেছে, সেটি জানতেন অক্ষর। ভারতের এই নামী অলরাউন্ডার খেলা শেষে বলেছেন, ‘‘এই পিচে ব্যাটিং করা আমাদের পক্ষেও কঠিন ছিল, তাও আমরা ২০ রান বেশি করেছি। ওতেই বোঝা গিয়েছে ইংল্যান্ড চেষ্টা করেও এই রান তুলতে পারবে না।’’

শুধু তাই নয়, অক্ষর আরও জানিয়েছেন, এই পিচে ব্যাটিং করতে গিয়ে দেখা গিয়েছে বল পড়ে কোনওটা নিচু হয়ে যাচ্ছে, আবার উঠেও যাচ্ছে। তারপরেও রোহিত শর্মা হাফসেঞ্চুরি করে দলকে টেনেছেন। পাশাপাশি রান পেয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াও।

অক্ষরকে ভারতীয় দলে ডাকা হয় বাপু নামে। গুজরাতের যে কোনও ক্রিকেটারকে এই নামে ডাকার চল রয়েছে। বাপুর ঘূর্ণিতে ইংল্যান্ড একেবারে আত্মসমর্পণ করেছে। তারা শেষ হয়ে গিয়েছে ১০৩ রানে। এমনকী বোলিং করতে এসে অক্ষরের প্রতিটি ডেলিভারি সোনা হয়ে গিয়েছে। তিনি প্রথম ওভারে এসেই সফল হয়েছেন। তাঁর তিন উইকেট ম্যাচের সেরার পুরস্কার এনে দিয়েছে।

ভারতীয় দলের এই নামী অলরাউন্ডার বলেছেন, ‘‘আমাদের দলে স্পিনারদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা রয়েছে। আমরা একে অপরের সঙ্গে মাঠে আলোচনা করি। আমি বোলিং করতে গিয়ে দেখেছি, শর্ট বল করলেই ইংল্যান্ড ব্যাটাররা ফ্লাইট মিস করে যাচ্ছে। সেটি আমি জাদেজা ও কুলদীপকে বলতে ওরা পিচ থেকে ফায়দা নিয়েছে।’’


```