
রথযাত্রা ২০২৪
শেষ আপডেট: 26 June 2024 17:23
দ্য ওয়াল ব্যুরো: স্নানযাত্রা শেষ, এবার রথযাত্রার পালা। রাজপথ ধরে গড়িয়ে চলবে রথের চাকা। রথে চেপে যাবেন জগন্নাথ-বলরাম-সুভদ্রা। মেলা বসবে রাজ্য জুড়ে। পাঁপড় ভাজা, জিলিপি থেকে ঘর গেরস্থালির হরেক জিনিস বিকোবে সেই মেলায়। ছোটবেলায় নিজের হাতে সাজানো রথ টেনে সারা পাড়া ঘুরে বেড়ানোর স্মৃতিও জেগে উঠবে অনেকের মনে।
রথযাত্রা বললেই সবার আগে মাথায় আসে পুরীর কথা। যদিও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়তেও খুব বড় করে পালন করা হয় এই রথযাত্রা। রথে যদি পুরী যেতে না পারেন তাহলে ঘুরে আসুন এই জায়গাগুলোতে।