Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

দুই 'বন্ধু'র আচমকা দেখা বিমানে, মাঝআকাশে দুম করে প্রেম! সিন্ধুর লাভস্টোরি যেন রূপকথা

২০২২ সাল থেকে এই প্রেমের কাহিনী শুরু হয়।

দুই 'বন্ধু'র আচমকা দেখা বিমানে, মাঝআকাশে দুম করে প্রেম! সিন্ধুর লাভস্টোরি যেন রূপকথা

বিয়ের আসরে পিভি সিন্ধু

শেষ আপডেট: 25 December 2024 15:19

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি বিয়ে করেছেন ভারতের মহিলা ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। গত ২২ ডিসেম্বর তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী বেঙ্কট দত্ত সাঁইকে বিয়ে করেছেন তিনি। রাজস্থানের উদয়পুরে বিয়ের আসর বসেছিল। দুই পরিবারের উপস্থিতিতে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সবথেকে বড় কথা, বেঙ্কটের সঙ্গে সিন্ধুর পরিচয় একেবারেই নতুন নয়। গত ১০ বছর ধরে তাঁরা একে অপরকে চেনেন। কবে প্রেমের জোয়ারে গা ভাসালেন ভারতের এই ব্যাডমিন্টন সুন্দরী? কে'ই বা প্রথম প্রেম নিবেদন করেছিলেন? আসুন, সেই রূপকথার গল্প শুনে নেওয়া যাক।

এতদিনে 'স্বপ্নের রাজকুমার' পেয়েছেন পিভি সিন্ধু। বেঙ্কট দত্ত সাঁইয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। রাজস্থানের উদয়পুরে তেলুগু আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

সম্প্রতি 'ভোগ ইন্ডিয়া' পত্রিকাকে একটি ইন্টারভিউ দিয়েছিলেন সিন্ধু। সেখানেই তিনি কথায় কথায় নিজের লাভস্টোরি শেয়ার করলেন। জানিয়েছে, গত ১০ বছর ধরে তিনি বেঙ্কটকে চেনেন। তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তবে ২০২২ সাল থেকে এই প্রেমের কাহিনী শুরু হয়।

সিন্ধুর কথায়, বেঙ্কটকে তিনি অনেকদিন ধরে চিনলেও মাঝখানে বেশ কয়েকবছর তাঁদের কোনও যোগাযোগ ছিল না। ২০২২ সালে একটি বিমানে তাঁরা আচমকাই একে অপরকে দেখতে পান। সিন্ধুর কথায়, 'আর তখনই প্রথম দেখায় প্রেমে পড়ে গিয়েছিলাম।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, ওই বিমানই তাঁদের বন্ধুত্বের সম্পর্ককে ভালবাসায় রাঙিয়ে দিয়েছিল। এরপর সেই সম্পর্ক আরও গভীর হতে শুরু করে। শেষপর্যন্ত তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৬ রিও অলিম্পিক্সে পিভি সিন্ধু রুপোর পদক জয় করেছিলেন। এরপর ২০২০ সালের টোকিও গেমসেও তিনি রুপোর পদক জয় করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিয়ের পরও সিন্ধু ব্যাডমিন্টন খেলা চালিয়ে যেতে চান।


```