
বিশ্বচ্যাম্পিয়ন ভারত
শেষ আপডেট: 20 January 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: উদ্বোধনী খো খো বিশ্বকাপেই চ্যাম্পিয়ন ভারত। আগে মহিলা টিম এই খেতাব জিতেছিল। এবার পুরুষদের বিভাগেও বিশ্বসেরা ভারত। ফাইনালে নেপালকে হারাল প্রতীক ওয়াইকারের নেতৃত্বাধীন টিম। টুর্নামেন্ট সেরা হয়েছেন রামজি কশ্যপ।
ম্যাচের গোড়া থেকেই ছন্দে ছিল ভারত। টার্ন ওয়ানে অনবদ্য স্কাই ডাইভকে কাজে লাগিয়ে ২৬-০-তে এগিয়ে যান প্রতীকরা। কোনওভাবে দাঁত ফোটাতে পারেনি নেপাল।
???????????????????????????????????? of the World, Champions of ???????????? ???????????? ????????????#TeamIndia claims the first-ever #KhoKhoWorldCup in style, undefeated! ????????#KKWC2025 #TheWorldGoesKho #Khommunity #KhoKho #KKWCMen pic.twitter.com/1exiKI5Q0v
— Kho Kho World Cup India 2025 (@Kkwcindia) January 19, 2025
পরের টার্নে যদিও তারা কামব্যাকের চেষ্টা করে। রক্ষণ আরও আঁটসাঁট হয়। কিন্তু ভারতের ক্ষিপ্রতার সঙ্গে পাল্লা দিতে পারেনি। জনক চাঁদ ও সুরজ পূজারা ক্রমাগত ছুঁয়ে ফেলেন নেপালের খেলোয়াড়দের। যার জেরে ২৮-১৮-র অ্যাডভান্টেজ নিয়ে হাফ টাইমে ডাগ আউটে ফিরে আসে ভারত।
তিন নম্বর টার্নে অধিনায়ক প্রতীক সামনে থেকে নেতৃত্ব দেন। একাধিক স্কাই ডাইভে ধরে ফেলেন বিপক্ষের একাধিক খেলোয়াড়। তাঁকে সঙ্গত দেন রামজি কশ্যপ। সবমিলয়ে ফাইনাল টার্নে যাওয়ার আগে ভারতের পক্ষে স্কোর দাঁড়ায় ৫৪-১৮। চতুর্থ ও শেষ টার্নে নেপালের ক্রমাগত আক্রমণ সত্ত্বেও ডিফেন্সে খিল এঁটে রাখেন সচিন ভার্গো, প্রতীক ওয়াইকার।
সবমিলিয়ে, শুধু ফাইনাল নয়। গোটা টুর্নামেন্টেই একচ্ছত্র আধিপত্য বজায় রাখল ভারত। যোগ্য দল হিসেবেই বিশ্বসেরা হল দেশের খো খো টিম।