Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সুরাপ্রেমীদের অপেক্ষা শেষ! ফর্মুলা ওয়ানের সিঙ্গল মল্ট হুইস্কি এখন ভারতে, দাম কত?

ফর্মুলা ওয়ানের অফিসিয়াল হুইস্কি Glenmorangie Original 12 Year Old এবার ভারতে। দেখুন দাম, স্বাদ এবং কোথায় মিলবে এই সিঙ্গল মল্ট।

 

সুরাপ্রেমীদের অপেক্ষা শেষ! ফর্মুলা ওয়ানের সিঙ্গল মল্ট হুইস্কি এখন ভারতে, দাম কত?

ফর্মুলা ওয়ান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 4 July 2025 17:46

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ সালে ফর্মুলা ওয়ান পেয়েছে নিজের সিনেমা, আবার এবার এল অফিসিয়াল হুইস্কিও। ব্রিটিশ গ্রাঁ প্রি-র আগে ফর্মুলা ওয়ান ও নামী লাক্সারি সংস্থা এলভিএমএইচ (LVMH)-এর ১০ বছরের অংশীদারিত্বের উদ্‌যাপনে সামনে এল একটি নতুন প্রচার ভিডিও, যেখানে মুখ হয়েছেন অভিনেতা হ্যারিসন ফোর্ড।

অস্ট্রেলীয় পরিচালক জোয়েল এজারটনের তৈরি এই ভিডিওতে স্কটল্যান্ডের আন্ড্রোস ক্যাসেলের পটভূমিতে ফোর্ডকে দেখা যায় ফর্মুলা ওয়ানের জন্য নির্বাচিত হুইস্কির বোতল হাতে নিয়ে। এই হুইস্কি হল—Glenmorangie Original 12 Year Old।

Image may contain Bottle Alcohol Beverage Beer Liquor Wine and Wine Bottle

ভারতে দাম কত?

এই সিঙ্গল মল্ট হুইস্কি ভারতের বাজারে মূলত আন্তর্জাতিক বিমানবন্দরের ডিউটি-ফ্রি দোকানেই পাওয়া যাচ্ছে। দিল্লিতে এক লিটার বোতলের দাম ৭,০৯০, বেঙ্গালুরুতে ৬,৮০০, আর তিরুবনন্তপুরমে ৭,৪৫০।

স্বাদ কেমন?

এই হুইস্কিতে ভ্যানিলা, মধু আর সাইট্রাসের হালকা গন্ধ রয়েছে। মুখে লেবুর মতো ঝাঁঝ, কাস্টার্ডের মতো মোলায়েম স্বাদ আর শেষে বাদাম ও নারকেলের মতো টোন থাকে। ১২ বছর ধরে আমেরিকান ওক ব্যারেলে পরিপক্ব এই হুইস্কির অ্যালকোহলের মাত্রা ৪০ শতাংশ।

আন্তর্জাতিক স্বীকৃতি

২০২৪ সালের ‘ওয়ার্ল্ড হুইস্কি অ্যাওয়ার্ড’-এ এই হুইস্কি সোনা পদক পেয়েছে। সমালোচক ও ক্রেতা—দু’পক্ষের কাছেই এই হুইস্কি জনপ্রিয় হয়েছে।

হ্যারিসন ফোর্ড কী বললেন?

ভিডিওতে হুইস্কির প্রশংসা করে ফোর্ড বলেন, এই হুইস্কি ঠিক ফর্মুলা ওয়ানের মতোই—স্টাইলিশ, সফিস্টিকেটেড আর মনে রাখার মতো।

সতর্কবার্তা: অতিরিক্ত মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সচেতন থাকুন, সুস্থ থাকুন। 
 


```