Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া‘সবচেয়ে অসুখী বোধ করছিলাম, শিক্ষাক্ষেত্রে প্রায় পুকুর চুরির মতো ব্যাপার ঘটছিল বলে’প্রকাশিত সিবিএসই দশম শ্রেণির ফলাফল! পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের, শীর্ষে কোন শহর? নববর্ষে পারিবারিক সেলিব্রেশন, তার মাঝেই ইন্ডাস্ট্রির উন্নতির প্রার্থনা অপরাজিতারনববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার: সূত্রলোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?

প্রিয় গানের উত্তরে আলতো জড়িয়ে ধরল সে! শুঁড়ের আড়ালে হাসি, আদরে বুজে আসছে চোখ, দেখুন ভিডিও

কথা বলতে না পারলে কী হবে… ওরাও বোঝে গানের ভাষা, ভালবাসার স্পর্শ। 

প্রিয় গানের উত্তরে আলতো জড়িয়ে ধরল সে! শুঁড়ের আড়ালে হাসি, আদরে বুজে আসছে চোখ, দেখুন ভিডিও

‘থেমো না, পাশে থাকো'

পৃথা ঘোষ

শেষ আপডেট: 6 August 2025 20:35

দ্য ওয়াল ব্যুরো: কথা বলতে না পারলে কী হবে… ওরাও বোঝে গানের ভাষা, ভালবাসার স্পর্শ। হাতির স্নেহভরা আচরণ মন ছুঁয়ে গেল নেটবাসীর। ভাইরালও হয়েছে ভিডিওটি।

দেখা যাচ্ছে, একজন মহিলা গান গাইছেন, আর তার প্রতিটি শব্দের প্রতিধ্বনিতে একটি হাতি তাকে আপন করে জড়িয়ে ধরেছে তার শুঁড়ে।

ভিডিওটি শেয়ার করেছেন লেক চাইলার্ট, যিনি থাইল্যান্ডের ‘Save Elephant Foundation’-এর প্রতিষ্ঠাতা। ভিডিওর সেই মহিলা তিনিই নিজে।

ভিডিওতে দেখা যায়, লেক চাইলার্ট হাতিটির গালে মাথা রেখে মৃদু স্বরে গান গাইছেন। হাতিটি, নাম ফা মাই (Faa Mai) তার শুঁড় দিয়ে চাইলার্ট-কে জড়িয়ে ধরে। যেন বলছে, ‘থেমো না, পাশে থাকো।’ মাঝে মাঝে চোখ বুজে যাচ্ছে তার, চাইলার্ট গালে-শুঁড়ে হাত বোলালে যেন হালকা এক হাসি ফুটে উঠছে হাতিটির মুখে।

চাইলার্ট পোস্টের ক্যাপশনে লেখেন - “প্রতিদিন দুপুরটুকু একটু মন হালকা করার সময়। ওই সময় হাতির দল গাছের ছায়ায় জড়ো হয়। তখনই ওদের সঙ্গে আমার নিরিবিলি সময় কাটে।”

তিনি আরও লেখেন, “ওদের সবচেয়ে পছন্দের সময় হল যখন আমি ওদের গান শোনাই। বিশেষ করে ফা মাই - গান শুনে খুশি হলে আমাকে এক পা-ও যেতে দেয় না। ওর প্রিয় গানটা না গাওয়া পর্যন্ত আমাকে আটকে রাখে।”

চাইলার্ট জানান, ‘গান শুধু আনন্দই দেয় না, হাতিদের মনও কোমল করে তোলে। ওদের আরও সংবেদনশীল করে তোলে।’
এই ভিডিও দেখে আবেগে ভাসল ইন্টারনেট। তা ইতিমধ্যেই ২.৫৮ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।

“শুধু ভালবাসা আর বিশ্বাস। অপূর্ব মুহূর্ত।”
“স্ক্রিনের এপার থেকেও যেন ওদের বন্ডিং অনুভব করা যাচ্ছে।”
“আমি ভিডিওর অর্ধেক পথেই কেঁদে ফেলেছি। মানুষের প্রতি বন্য প্রাণীদের এতটা স্নেহ আগে কখনও দেখিনি।”
“উনি যেভাবে মাথা হেলিয়ে আছেন, আর হাতিটিও যেভাবে সাড়া দিচ্ছে - মন ভরে গেল।”

এমনই নানারকম মন ভাল করা কমেন্টে বার্তাবাক্স উপচে পড়ছে ভালবাসায়।


```