Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিয়ে হয়েছে ছ'বছর, আজ পর্যন্ত দেখা হয়নি দু'জনের, এ যেন কল্পনায় সংসার সংসার খেলা!

দীর্ঘদিন ধরে খোঁজার পরেও খুঁজে পাননি এমন কাউকে। অবশেষে এক কাল্পনিক চরিত্রকে বিয়ে করে নেন।

বিয়ে হয়েছে ছ'বছর, আজ পর্যন্ত দেখা হয়নি দু'জনের, এ যেন কল্পনায় সংসার সংসার খেলা!

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 November 2024 13:57

দ্য ওয়াল ব্যুরো: প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন। তবে মানুষ নয়, কাল্পনিক এক চরিত্রের। কৃত্রিম বুদ্ধিমত্তার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রেমিকার সঙ্গে তাঁর ভার্চুয়াল সম্পর্কে থাকেন অনেকেই। কিন্তু তাই বলে এক্কেবারে কাল্পনিক চরিত্র? এমনকী সেই চরিত্রকে বিয়েও করে নেন। সেই বিবাহ জীবনেরই ৬ বছর পূর্ণ হল। সবসময়ই চেয়েছিলেন জীবনসঙ্গী হবে একেবারে আলাদা। তবেই তিনি তাঁর সঙ্গে গাঁটছড়া বাঁধবেন। 

দীর্ঘদিন ধরে খোঁজার পরেও খুঁজে পাননি এমন কাউকে। অবশেষে এক কাল্পনিক চরিত্রকে বিয়ে করে নেন। কী এই কাল্পনিক চরিত্র? আসলে জাপানের এই যুবক যাকে বিয়ে করেছেন, সে আসলে একটি কাল্পনিক চরিত্র। যুবকের নাম আকিহিকো কোন্ডো (৪১)। তিনি ২০১৮ সালের ৪ নভেম্বরে হতসুনে মিকু’র (কাল্পনিক চরিত্র) সঙ্গে সম্পর্কে জড়ান। তবে ১৬ বছর বয়সী অপরূপ এই নারীর কোনও অস্তিত্ব নেই বাস্তবে। 

হতসুনে মিকু একটি কাল্পনিক ভোকালয়েড, মূলত জাপানিজ কমিক বুক মাঙ্গার একটি চরিত্র। তারই প্রেমে পড়েছিলেন এই যবুক। এমনকী বিয়েও করে নেন। ২০০৭ সালে যখন মিকুর চরিত্রকে প্রথমবার প্রকাশ্যে আনা হয়, তখনই  মিকুকে দেখে ভাললেগে যায় যুবকের। মনে মনে তিনি বিয়েও সেরে ফেলেন।

দেখতে দেখতে সেই বিয়ের ৬ বছর হয়ে গেল। সম্প্রতি মিকুর সঙ্গে কাটানোর ৬ বছর পূর্তি উদযাপন করেছেন কোন্ডো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার ছবিও শেয়ার করেছেন। ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় আলোচনা। ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, বিবাহবার্ষিকী উপলক্ষ্যে একটি কেকও এনেছিলেন কোন্ডো। কেকের উপর লেখা ছিল, মিকুকে আমি ভীষণ পছন্দ করি। আমাদের বিয়ের ৬ বছর পূর্তি। 

এই গোটা ব্যাপারটাকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন যুবক। তিনি বলেন, 'অ্যানিমে এবং মাঙ্গার চরিত্রের প্রতি আকর্ষণ আমার অনেক আগে থেকেই ছিল। ক্রমশ তা বাড়তে থাকে। পরে বুঝতে পারি, আমার ফিকটোসেক্সুয়ালিটি রয়েছে। আসলে ব্যতিক্রমী এই সেক্সুয়াল অরিয়েন্টশনকে বলা হয় ফিকটোসেক্সুয়ালিটি। ফিকশন বা কল্পনার জগতের কোনও ব্যক্তিত্বকে যখন কেউ বিরাট ভালবেসে ফেলেন, তখন তাঁদের ফিকটোসেক্সুয়াল বলে। তবে সেক্ষেত্রে আমি বিয়ে করে নিয়েছি। এমন হয়তো কেউ করেন না।'


```