Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

নীতীশ কুমারকে 'কিংমেকার' হিসেবে মর্যাদা দেওয়া উচিত, তবেই গুরুত্ব পাবে বিহার: তেজস্বী যাদব

এই প্রথম মোদীর নিজস্ব ম্যাজিক কাজ করেনি। তাঁকে এখন এনডিএ জোটের উপরেই নির্ভর করতে হবে সরকার গঠন করার জন্য।

নীতীশ কুমারকে 'কিংমেকার' হিসেবে মর্যাদা দেওয়া উচিত, তবেই গুরুত্ব পাবে বিহার: তেজস্বী যাদব

ফাইল ছবি।

শেষ আপডেট: 6 June 2024 10:18

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে, বুধবার সকাল থেকেই দেশের নানা প্রান্ত থেকে দিল্লিগামী বিমানে দেখা গিয়েছে সব শিবিরের নেতাদেরই। এমনই এক বিমানে দেখা যায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তাঁর আগের মন্ত্রিসভার উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে। বিমানে নীতীশের পিছনের সিটটি বরাদ্দ হয় তেজস্বীর জন্য। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। 

এর পরেই আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, যে বিহারের বিশেষ মর্যাদা নিশ্চিত করতে এনডিএ-তে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে 'কিংমেকার' হিসেবে ব্যবহার করা উচিত।

ফলপ্রকাশের আগে বুথফেরত সমীক্ষা বলেছিল, হইহই করে আছড়ে পড়বে গেরুয়া ঝড়। বাস্তবে তা হয়নি। মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা গেছে, ৩০০ আসনও পেরোয়নি এনডিএ জোটের। বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতাও দূরের কথা। ফলে বিজেপি-কে শরিক দলগুলির সাহায্য নিতেই হবে। এই পরিস্থিতিতেই বারবার সামনে এসেছে জেডিইউ নেতা নীতীশ কুমারের নাম। কারণ ১২টি আসন পাওয়া এই নেতা যদি ইন্ডিয়া জোটের দিকে ঝুঁকে যান, তাহলে বিজেপি-র সরকার গড়ার হিসেব উল্টে যেতে পারে! 

এই পরিস্থিতিতে তেজস্বী যাদব বলেন, “সরকার গড়ার নিরিখে এনডিএ জোট এখন বেশি শক্তিশালী। তবে আমরা এমন একটি সরকার গঠন করতে চাই, যারা বিহারের যত্ন নেবে এবং আমরা নিশ্চিত করতে চাই, যে বিহার বিশেষ মর্যাদা পাবে। যদি আসন্ন সরকারে নীতীশ কুমার কিংমেকার হন, তাহলে তাঁর কাছে এটা বিহারের জন্য একটি বড় সুযোগ।” তেজস্বী আরও বলেন, "এই প্রথম মোদীর নিজস্ব ম্যাজিক কাজ করেনি। তাঁকে এখন এনডিএ জোটের উপরেই নির্ভর করতে হবে সরকার গঠন করার জন্য।"

গতকালই তেজস্বী ও নিতীশ কুমারের ছবি সামনে আসার পরে কূটনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া জোটের সঙ্গে নীতীশকে দেখা যেতে পারে কিনা, তাও ভাবতে শুরু করেছেন অনেকে। এমনিতেই নীতীশের ইতিহাস রয়েছে রাজনৈতিকভাবে বারবার দলবদলের। এমনকি গত বছরেই বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোট গড়ার জন্য বিরোধী নেতাদের সঙ্গে কথা বলতে প্রায় সারা দেশে ঘুরে বেড়িয়েছিলেন তিনি। তার পরেই এবছরের জানুয়ারি মাসে ফের হাত ধরেন মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোটের।

তাই এবার সকলেরই প্রশ্ন, কী হবে আগামী দিনে। তেজস্বী যাদব অবশ্য জানিয়েছেন, বিমানে তাঁরা কেবলই পরস্পরকে অভিবাদন জানিয়েছিলেন, আর তেমন কোনও কথা হয়নি তাঁদের মধ্যে। 

WATCH: Nitish Kumar, Tejashwi Yadav Take Same Flight to Delhi Amid  Coalition Speculation - News18

তবে এ কথা অনস্বীকার্য, যে মঙ্গলবার বিকেলে ভোটের ফলাফল স্পষ্ট হতেই ভেসে উঠতে থাকে চন্দ্রবাবু নায়ডু ও নীতীশ কুমারের নাম। দুই নেতার দল টিডিপি ও জেডিইউ যথাক্রমে ১৬ ও ১২টি আসনে জয়লাভ করেছে। দু’জনেই বর্তমানে এনডিএ-র শরিক। এনডিএ এবং ইন্ডিয়ার আসনে ফারাক ৬১টি। সংখ্যাটি কম যেমন নয়, বেশিও নয়। এনডিএ-র শরিক ভাঙিয়ে বিজেপি জোটকে ছাপিয়ে গেলেই সরকার গড়া সম্ভব। 


```