Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা, তৃণমূলের বিক্ষোভের পরদিনই সতর্ক শাহ

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সিদ্ধান্ত

মুখ্য নির্বাচন কমিশনারকে জেড ক্যাটাগরির নিরাপত্তা, তৃণমূলের বিক্ষোভের পরদিনই সতর্ক শাহ

ফাইল ছবি

শেষ আপডেট: 9 April 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জেড ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্য নির্বাচন কমিশনারের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা অনুমোদন করেছে। দেশের বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফত খবর পেয়ে লোকসভা ভোটের আগে রাতারাতি নিরাপত্তা বদলে যাচ্ছে রাজীব কুমারের।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সুরক্ষা বলয় উন্নীত হলেও কী ধরনের ভয়ের কারণ আছে তা নিয়ে মন্ত্রক বিস্তারিত কিছু বলেনি। জেড ক্যাটাগরির নিরাপত্তা চক্রে ৪০-৪৫ জন আধা সামরিক বাহিনীর কর্মী সহ কমান্ডো পুলিশ থাকে। রাজীব কুমারের বাড়িতে সর্বক্ষণ ১০ জন সশস্ত্র নিরাপত্তা কর্মী থাকবে। ৬ জন ব্যক্তিগত নিরাপত্তা অফিসার ২৪ ঘণ্টা তাঁর সঙ্গে ছায়ার মতো লেগে থাকবে। ১২ জন কমান্ডো তিন শিফটে তাঁকে নিয়ে যাওয়া-আসা করবে। অতিরিক্ত হিসেবে ২ জন নজরদারির কাজ করবে দুবেলা। এছাড়াও তিনজন প্রশিক্ষিত গাড়ি চালককে জরুরি কাজের জন্য তৈরি রাখা হবে।

রাজীব কুমারের নিরাপত্তা বৃদ্ধির কারণ হল, ভোট যত এগিয়ে আসছে, ততই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। তৃণমূল কংগ্রেসের মতো বিরোধী দল নির্বাচন কমিশনে গিয়ে বিক্ষোভ দেখানোয় সতর্ক থাকতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা ভোট।


```