Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল, ভোটের লড়াই থেকেই সরে দাঁড়ালেন গুলাম নবি আজাদ

২০২২ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি বা ডিপিএপি গড়েছেন গুলাম নবি আজাদ।

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছিল, ভোটের লড়াই থেকেই সরে দাঁড়ালেন গুলাম নবি আজাদ

গুলাম নবি আজাদ

শেষ আপডেট: 17 April 2024 20:19

দ্য ওয়াল ব্যুরো: দল প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেছিল। অনন্তনাগ-রজৌরি কেন্দ্র থেকে লোকসভা ভোটের লড়ার কথা ছিল তাঁর। কিন্তু তেমনটা হচ্ছে না। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে দূরে রাখারই সিদ্ধান্ত নিলেন গুলাম নবি আজাদ। বুধবার অনন্তনাগের একটি সভা থেকে জানালেন, তিনি ভোটে লড়বেন না। 

২০২২ সালে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি বা ডিপিএপি গড়েছেন গুলাম নবি আজাদ। দলের তরফেই গত ২ এপ্রিল ঘোষণা করা হয়েছিল, তিনি অনন্তনাগ-রজৌরি কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন। কিন্তু সেই সময়ে গুলাম নিজে জানিয়েছিলেন, তিনি আদৌ ভোটে লড়বেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেননি। অবশেষে জানালেন, ভোটে তিনি লড়বেন না। 

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লড়াই কঠিন হবে বুঝতে পেরে হয়তো ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন আজাদ। কারণ, যে কেন্দ্রে তাঁকে প্রার্থী করা হয়েছিল সেখানে গুলাম নবিকে লড়তে হত ন্যাশনাল কনফারেন্সের তরফে মিয়াঁ আলতাফ এবং পিডিপির তরফে মেহবুবা মুফতির বিরুদ্ধে। জয়ের ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন আজাদ, এমনটাই মনে করা হচ্ছে। 

বলে রাখা দরকার, জম্মু ও কাশ্মীরের লোকসভা এবং বিধানসভা আসন পুনর্বিন্যাসে অনন্তনাগ আসন ভেঙে গড়া হয়েছে অনন্তনাগ-রজৌরি। ফলে রাজৌরি এবং পুঞ্চের কিছু এলাকা পুরনো অনন্তনাগ লোকসভা নির্বাচনী ক্ষেত্রে মিলে গেছে। এখানে বিজেপির ভিত শক্ত। কারণ সেখানে হিন্দু জনসংখ্যা বেশি।  


```