Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বরুণ গান্ধী কংগ্রেসে এলে স্বাগত জানাবে কংগ্রেস, বললেন অধীর

বরুণ গান্ধী কংগ্রেসে আসতে চাইলে তাঁকে স্বাগত। মঙ্গলবার একথা বললেন লোকসভার বিদায়ী বিরোধী দলনেতা তথা রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

বরুণ গান্ধী কংগ্রেসে এলে স্বাগত জানাবে কংগ্রেস, বললেন অধীর

বরুণ গান্ধী ও অধীর চৌধুরী

শেষ আপডেট: 26 March 2024 16:04

দ্য ওয়াল ব্যুরো: বরুণ গান্ধী কংগ্রেসে আসতে চাইলে তাঁকে স্বাগত। মঙ্গলবার একথা বললেন লোকসভার বিদায়ী বিরোধী দলনেতা তথা রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। উত্তরপ্রদেশের পিলিভিট কেন্দ্রের সাংসদ ইন্দিরাপুত্র সঞ্জয় গান্ধীর ছেলে বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি বিজেপি। তারপর থেকেই বিজেপি বিরোধীরা মানেকা গান্ধীর ছেলে তথা রাহুল গান্ধীর খুড়তুতো ভাই বরুণকে বাপ-ঠাকুমার কংগ্রেসে ফেরাতে মাঠে নেমে পড়েছে।

সাংবাদিকদের কথা প্রসঙ্গে এদিন অধীর অভিযোগ তুলে বলেন, ৪৪ বছর বয়সি বর্তমান সাংসদকে বিজেপির ছেঁটে ফেলার মূল কারণ হল, বরুণ গান্ধীর শিকড় গান্ধী পরিবারের সঙ্গে যুক্ত। এই অবস্থায় তিনি কংগ্রেসে আসতে চাইলে আমরা স্বাগত জানাতে প্রস্তুত। অধীর মনে করেন, তাঁর কংগ্রেসে যোগ দেওয়াই উচিত। আমরাও খুশি হব তিনি 'হাত' ধরলে।

 বরুণকে বড় নেতা বলে বর্ণনা করে অধীর আরও বলেন, উনি খুবই শিক্ষিত রাজনীতিক। স্বচ্ছতার ভাবমূর্তি রয়েছে। সর্বোপরি গান্ধী পরিবারে তাঁর শিকড় পোঁতা রয়েছে। এ কারণেই বিজেপি তাঁকে টিকিট না দিয়ে বঞ্চিত করেছে। আমরা চাই উনি এখনই কংগ্রেসে যোগ দিন, বলেন অধীর।

উল্লেখ্য, গত রবিবার বিজেপি লোকসভার পঞ্চম প্রার্থী তালিকা প্রকাশ করলেও বরুণ গান্ধীকে এবার টিকিট দেয়নি দল। যদিও তাঁর মা মানেকা গান্ধীকে সুলতানপুর থেকে ফের প্রার্থী করা হয়েছে। বরুণের জায়গায় সদ্য কংগ্রেস-ত্যাগী জিতিন প্রসাদকে পিলিভিটের পদ্ম প্রতীক দেওয়া হয়েছে। সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রবলভাবে আহত হয়েছে বরুণ। তিনি মনে করছেন বিজেপি তাঁর সঙ্গে প্রতারণা করেছে।

 এ মাসের গোড়া থেকেই রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছিল যে, বরুণকে এবার বিজেপি প্রার্থী না করতেও পারে। কারণ, বেশ কয়েকবার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের কাজকর্ম নিয়ে সরব হয়েছিলেন বরুণ। যদিও ভোটের আগে থেকেই দাঁড়ানোর ব্যাপারে তৈরি হচ্ছিলেন বরুণ গান্ধী। মনোনয়নপত্র তুলে রাখা ছাড়াও প্রচারের জন্য পিলিভিটের সব গ্রামে ২টি গাড়ি ও ১০টি বাইক রেডি রাখার নির্দেশ দিয়েছিলেন দলীয় কর্মীদের। অবশ্য টিকিট না দেওয়া প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি।


```