Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বুধ-বিকেলে প্রচার শেষ, রাজ্যসহ দেশে লোকসভা ভোটের প্রথম ঘণ্টা পড়বে শুক্রে

২১ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ কেন্দ্রে ভোটগ্রহণ হবে

বুধ-বিকেলে প্রচার শেষ, রাজ্যসহ দেশে লোকসভা ভোটের প্রথম ঘণ্টা পড়বে শুক্রে

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 16 April 2024 16:03

দ্য ওয়াল ব্যুরো: আগামী শুক্রবার, ১৯ এপ্রিল, রাজ্যের আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িসহ দেশের ১০২টি কেন্দ্রে প্রথম দফায় লোকসভা ভোট শুরু হতে চলেছে। আগামিকাল, বুধবার বিকেলে এইসব কেন্দ্রে প্রচারকাজ শেষ হবে। সব মিলিয়ে ২০২৪ সালের লোকসভা ভোটপর্বের পর্দা ওঠার আর কয়েক ঘণ্টার অপেক্ষা।

১৯ এপ্রিল ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটগ্রহণ হবে। সেই হিসেবে ৪৮ ঘণ্টা আগে বুধবার বিকেল পাঁচটায় প্রচার শেষ। শুক্রবার ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে একদফাতেই ভোটপর্ব মিটে যাবে। ১০ রাজ্যে পরবর্তীতেও ভোট নেওয়া হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গও আছে।

প্রথম দফার ভোটে নামডাক আছে এবং রাজনৈতিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এমন বেশ কয়েকটি কেন্দ্র রয়েছে। যেমন, দক্ষিণ চেন্নাই, কোয়েম্বাটুর, নাগপুর, ডিব্রুগড়, জোরহাট, জামুই ইত্যাদি। তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল টি সুন্দরারাজনের ভাগ্য নির্ধারিত হবে দক্ষিণ চেন্নাই কেন্দ্র থেকে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই কোয়েম্বাটুর থেকে নিজের ভাগ্য যাচাই করবেন।

প্রথম দফায় কোথায় কোথায় ভোট হবে

আন্দামান-নিকোবর, অরুণাচল প্রদেশ পূর্ব, অরুণাচল প্রদেশ পশ্চিম, অসমের ডিব্রুগড়, জোরহাট, কাজিরাঙা, লখিমপুর এবং সোনিতপুর। বিহারের ঔরঙ্গাবাদ, গয়া, জামুই এবং নওয়াদা। ছত্তিশগড়ের নকশাল অধ্যুষিত বস্তার। জম্মু-কাশ্মীরের উধমপুর। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া, বালাঘাট, জব্বলপুর, মান্ডলা, সিঢি, শাডোল। মহারাষ্ট্রের নাগপুর, চন্দ্রপুর, ভান্দারা-গোন্ডিয়া, গড়চিরৌলি-ছিমুর, রামটেক। মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরে। মেঘালয়ের শিলং ও টুরায়। সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম ও পুদুচেরির একটি করে আসনে। রাজস্থানের গঙ্গানগর, বিকানির, চুরু, ঝুনঝুনু, সিকার, জয়পুর গ্রামীণ, জয়পুর, আলোয়ার, ভরতপুর, করৌলি-ঢোলপুর, দৌসা এবং নাগৌরে।

তামিলনাড়ুর তিরুভাল্লুর, উত্তর চেন্নাই, দক্ষিণ চেন্নাই, মধ্য চেন্নাই, শ্রীপেরামবুদুর, কাঞ্চিপুরম, আরাক্কোনাম, ভেলোর, কৃষ্ণগিরি, ধরমপুরি, তিরুবন্নামালাই, আরনি, ভিলুপ্পুরম, কল্লাকুরিচি, সালেম, নামাক্কাল, এরোড, ত্রিপ্পুর, নীলগিরি, কোয়েম্বাটুর, পোল্লাচি, ডিন্ডিগুল, কারুর, ত্রিচুরাপল্লি, পেরামবালুর, কুড্ডালোর, চিদাম্বরম, মৈলাদুথুরাই, নাগাপত্তনম, তাঞ্জাভুর, শিবগঙ্গা, মাদুরাই, ঠেনি, বিরুধুনগর, রামনাথপুরম, ঠুথুকুড়ি, তিনকাশি, তিরুনেবল্লি, কন্যাকুমারীতে ভোট হবে।

ত্রিপুরার ত্রিপুরা পশ্চিম, উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল, গাড়োয়াল, আলমোড়া, নৈনিতাল-উধম সিং নগর এবং হরিদ্বার। উত্তরপ্রদেশের পিলিভিট, সাহারানপুর, কৈরানা, মুজফফরনগর, বিজনৌর, নাগিনা, মোরাদাবাদ এবং রামপুরে প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল।

এর মধ্যে প্রথম দিনেই একদফায় ভোট হয়ে যাবে অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, আন্দামান-নিকোবর, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে।


```