Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ত্বকে কালচে ছোপ- র‍্যাশ? ফ্যাটি লিভারের এই লক্ষণগুলো দেখা যেতে পারে মুখেও

দ্য ওয়াল ব্যুরো: সেডেন্টারি লাইফস্টাইলের ইঁদুরদৌড় আর মদ্যপানে একেবারে ডুবে যাওয়া—শরীরের উপর তো আর কম অত্যাচার হয় না। কম ঘুম, নামমাত্র খাওয়া, কখনও প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলা আবার কখনও দু’টো মিলের মধ্যে লম্বা সময়ের ব্যবধান, লিভারকে (Fatty

ত্বকে কালচে ছোপ- র‍্যাশ? ফ্যাটি লিভারের এই লক্ষণগুলো দেখা যেতে পারে মুখেও

শেষ আপডেট: 20 April 2023 08:23

দ্য ওয়াল ব্যুরো: সেডেন্টারি লাইফস্টাইলের ইঁদুরদৌড় আর মদ্যপানে একেবারে ডুবে যাওয়া—শরীরের উপর তো আর কম অত্যাচার হয় না। কম ঘুম, নামমাত্র খাওয়া, কখনও প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলা আবার কখনও দু’টো মিলের মধ্যে লম্বা সময়ের ব্যবধান, লিভারকে (Fatty Liver) নাস্তানাবুদ করে ছাড়ছে। তার উপর সপ্তাহান্তে ছোট-বড় পার্টি, গাদা গাদা তেল মশলাদার খাবার আর আকণ্ঠ মদ্যপান তো রয়েছেই। খাবারের বোঝা থেকে লিভার যতটুকু শ্বাস নিয়ে বাঁচার চেষ্টা করে, উল্টোপাল্টা খাওয়ার অভ্যাস ততই তার অবস্থা বিগড়ে দেয়। আজ বিশ্ব লিভার দিবস (World Liver Day)। বিশেষজ্ঞরা বলছেন, লিভারে রোগ বাসা বাঁধছে কিনা, বা আপনার ফ্যাটি লিভারের সমস্যা আছে কিনা তা বোঝা যাবে ত্বকের কিছু লক্ষণ দেখে।

ফ্যাটি লিভার কী?

লিভারের মেদ বা ফ্যাটি লিভার নিয়েই বেশি ভুগছেন মানুষ। এই রোগ চুপিসাড়ে আসে। কিন্তু শরীরকে নাজেহাল করে ছাড়ে। ভারত ও বিশ্বের অন্যান্য দেশে এই ফ্যাটি লিভারের রোগ এখন সবচেয়ে বেশি। লিভারে মেদ জমতে পারে নানা কারণে। আসলে ফ্যাটি লিভার হল ‘লাইফস্টাইল ডিজিজ।’ অপুষ্টিকর তেল-মশলা-চর্বি দেওয়া খাবার খাওয়ার যদি অভ্যাস তৈরি হয়ে যায় তাহলে খাবারের সঙ্গে স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট ঢুকতে থাকে শরীরে। চর্বির স্তর জমতে থাকে লিভারে। আরও একটা কারণ হল অ্যালকোহল।

লিভার যতটা ফ্যাট তৈরি করেছে আর যতটা খরচ করেছে তার মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে অতিরিক্ত ফ্যাট জাঁকিয়ে বসে লিভারে। রক্তের মাধ্যমে যা পেশিতে গিয়ে পৌঁছয়। এই ফ্যাটি লিভার হল জটিল লিভারের অসুখের প্রথম ধাপ। শুরুতে ফ্যাটি লিভার ধরা পড়লে সারানো সম্ভব। মনে রাখতে হবে, এটাই হল বিপদসঙ্কেত! এর পরবর্তী ধাপ ফাইব্রোসিস এবং অন্তিম পরিণতি সিরোসিস। লিভার ধ্বংসের শুরু হয় এই সিরোসিস থেকেই।

ত্বকের কী কী লক্ষণ দেখে সতর্ক হবেন?

 মুখ ফুলে যেতে পারে
ঘাড়ের নীচের দিকের অংশ কালচে হতে পারে
মুখের ত্বক লাল হয়ে যেতে পারে
ফ্যাটি লিভারের আরেকটি বড় সমস্যা হল র‌্যাশ, চুলকানি। সারা শরীর তো বটেই, এমনকি মুখেও চুলকানির সমস্যা দেখা দিতে পারে।
ত্বক চুলকাতে পারে
ত্বক হলুদ হয়ে যেতে পারে।

লিভারের কোনও রোগ হলেই প্রথমে ত্বকেই ফুটে ওঠে তার লক্ষণ। যেমন- ত্বক-নখ হলুদ হয়ে যাওয়া, চুলকানি- র‍্যাশ ইত্যাদি। যখন দেহে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, তখন জন্ডিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। জন্ডিসও ফ্যাটি লিভারের অন্যতম উপসর্গ।


```