
শেষ আপডেট: 19 December 2020 06:43
লোককথা অনুসারে মানুষ বিশ্বাস করে জিনজারব্রেড ম্যান হলেন এমন একজন তিনি যেখানে যান সেখানে সব কিছু ভাল হয়। এটা পরিবার ও বন্ধুদের প্রতি বিশ্বাসের প্রতীক। আপনি চাইলে জিনজারব্রেড ম্যানের প্রতিকৃতি আঁকা কুকিস নিয়ে আসতে পারেন বাড়িতে, এটা যেমন চারিদিকে পজেটিভিটি ছড়াবে তেমন বাড়িতে আসা অতিথিদেরও মন জয় করে নেবে।
বাড়িকে রঙিন করে তুলন
ক্রিসমাসের সঙ্গে লাল রঙের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। যদিও আরও অনেক রঙ রয়েছে যেগুলো উৎসবের আমেজকে আরও বেশি করে জমিয়ে তোলে। যেমন কালো, ব্রাউন, সবুজ, নীল যে কোনও একটা উজ্জ্বল রঙ দিয়ে সাজিয়ে ফেলতে পারেন নিজের ঘরকে, যেটা আপনার নিজেরও পছন্দের হবে।
লণ্ঠন
যে কোনও উৎসবের সঙ্গেই জড়িয়ে রয়েছে আলো। সব অন্ধকারকে দূর করতে আলো দিয়ে ঘর সাজাতে চান সকলেই। বিভিন্ন রঙের, স্টাইলের লণ্ঠন এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন নিজের ঘরকে সাজানোর জন্য।
বোতল
কখনও ভেবে দেখেছেন বোতল দিয়েও ঘর সাজানোর কথা? যদি না ভেবে থাকেন তাহলে এবার ভাবুন! কাচের বোতল বা ওয়াইন বোতলকে রঙ করে, কিংবা পাটের দড়ি দিয়ে নকশা করে বা শুধু টুনিলাইট জড়িয়েও করে তোলা যায় ঘর সাজানোর দারুণ উপকরণ। এছাড়াও এই বোতলের মধ্যে রাখতে পারেন বিভিন্ন গাছও, যেমন ধরুন ওয়াটার লিলি। তাহলে নতুন ভাবে সাজিয়ে ফেলুন নিজের ঘরকে, আর চমকে দিন ক্রিসমাস পার্টিতে আপনার বাড়িতে আসা অতিথিদের।
ক্রিসমাস কর্ণার
বাড়ির একটা নির্দিষ্ট জায়গাকে বানিয়ে ফেলুন ক্রিসমাস কর্ণার। মাটির পুতুল, ক্রিসমাস ট্রি, তুলো দিয়ে বানিয়ে ফেলুন বরফ! মেরি মায়ের কোলে ছোট যিশুর মূর্তি- বেথেলহেমের আস্তাবলের চিত্রকে ফুটিয়ে তুলতে পারেন নিজের বাড়ির একটা কর্ণারে।
ক্যান্ডেল স্ট্যান্ড
মোমবাতি ছাড়া ক্রিসমাসের ডেকরেশন সম্পূর্ণই হয় না! ফেয়ারি লাইটের গুরুত্ব তাই সবথেকে বেশি। এটা ঘরকে যেমন আলোকিত করে তেমন দেখতেও সুন্দর লাগে।
এছাড়াও আরও অনেককিছু দিয়ে সাজাতে পারেন ঘরকে। যেমন একটা টেবিলে অতিথিদের জন্য উপহার সাজিয়ে রাখতে পারেন। প্লাস্টিকের দিকে না গিয়ে, পাটের তৈরি জিনিস দিয়ে দেওয়াল সাজাতে পারেন আবার বিভিন্ন রঙিন বল, ঘণ্টা দিয়ে সাজিয়ে রাখতে পারেন ক্রিসমাস ট্রি। এছাড়াও খাবারদাবার, মিষ্টি, ড্রাইফ্রুটসের জন্যও আলাদা করে সাজাতে পারেন একটা টেবিল! মজার কথা হল, আপনার এই নতুন স্টাইলে ঘর গোছানো দেখে বেশ তাক লেগে যাবে অতিথিদের, সে কথা কিন্তু জোর দিয়েই বলা যায়।