
শেষ আপডেট: 26 January 2021 12:27
১. হাফ বয়েলড বা আধসিদ্ধ ডিম খাবেন না।
২. অল্প রান্না করা মাংস খাবেন না।
৩. যে সমস্ত জায়গায় ইনফেকশন ছড়িয়েছে, সেখানে সরাসরি পাখিদের সংস্পর্শে যাবেন না। মৃত পাখির দেহাবশেষ থেকে সংক্রমণ ছড়াতে পারে। এই ভাইরাস মানুষের শরীরেও ছড়াতে পারে, কাজেই সতর্ক থাকতে হবে।
৪. খালি হাতে মরা পাখি না ধরাই ভাল।
৫. কাটা মাংস বহুক্ষণ খোলাস্থানে না রাখাই ভাল।
৬. কাটা মাংস ধোয়ার আগে মাস্ক ও গ্লাভস পরে থাকবেন। ভাল করে মাংস ধুতে হবে।
৭. মাংস ধুয়ে পরিষ্কার করার পরে ভাল করে হাত ধুয়ে নেবেন।
৮. রান্নাঘরের চারপাশ সবসময় পরিষ্কার, পরিচ্ছন্ন রাখবেন।
৯. কাটা রক্তমাখা মাংস ধরবেন না, কলের নীচে রেখে আগে জল দিয়ে সাফ করে নেবেন। তা না হলে গ্লাভসও ব্যবহার করতে পারেন।
১০. ডিম, মাংস যেকোনও কিছুই খেতে পারেন। কিন্তু ভালভাবে সেদ্ধ করে, রান্না করে তবেই।
এআইআইএমএস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে মাংস, ডিম খাওয়ার আগে খুব ভাল করে ধুয়ে, পরিষ্কার করে খেলে বার্ড ফ্লু হওয়ার সম্ভাবনা থাকে না। শুধু তাই নয়, রান্না করার আগে, পরে ভালভাবে হাতও পরিষ্কার করার পরামর্শ দিচ্ছেন তারা।