Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

আহারে বাহারে সপ্তাহ ধরে চলুক নিউ ইয়ার সেলিব্রেশন! রইল রেসিপি

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে নতুন আশা নতুন ইচ্ছে নতুন স্বপ্ন- সব কিছু নতুন হলেও যেটা নতুন নয় সেটা হল রসনার বাসনা। তাই ২০২০কে ফেয়ারওয়েল দেওয়ার সময় যেমন খাওয়া দাওয়া হয়েছে, তেমনই ২০২১কে বরণ করে নিয়ে সপ্তাহ জুড়ে চলছে উদযাপন! যেহেতু করোনা পরিস্থ

আহারে বাহারে সপ্তাহ ধরে চলুক নিউ ইয়ার সেলিব্রেশন! রইল রেসিপি

শেষ আপডেট: 2 January 2021 11:27

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরে নতুন আশা নতুন ইচ্ছে নতুন স্বপ্ন- সব কিছু নতুন হলেও যেটা নতুন নয় সেটা হল রসনার বাসনা। তাই ২০২০কে ফেয়ারওয়েল দেওয়ার সময় যেমন খাওয়া দাওয়া হয়েছে, তেমনই ২০২১কে বরণ করে নিয়ে সপ্তাহ জুড়ে চলছে উদযাপন! যেহেতু করোনা পরিস্থিতির জন্য বাইরে গিয়ে পার্টি করা খুব একটা নিরাপদ নয়, তাই বাড়িতেই জমিয়ে পার্টি করছেন অনেকে। নাচে,গানে, আড্ডা, হই-হুল্লোড়ে জমিয়ে তুলছেন নতুন বছরের জলসা। কিন্তু ভালমন্দ খাবার ছাড়া কি কোনও পার্টি সম্পূর্ণ হয়? মোটেও না! তাই জমজমাটি পার্টি, আর সুস্বাদু মুখরোচক খাবার দিয়েই হপ্তাভর চলুক নিউ সেলিব্রেশন। নতুন কী কী রেসিপি রাখবেন, ভাবছেন তো? রইল তালিকা, মিলিয়ে দেখে নিন এই রেসিপিগুলো আপনার মেন্যুতে আছে কী না! পটেটো চিজ বল আলুর সঙ্গে চিজের যুগলবন্দী, সঙ্গে গোলমরিচ। কি জিভে দল আসছে তো? তাহলে আর কী! রইল রেসিপি, আলু চিজ বল দোকানের মতোই বানিয়ে ফেলুন বাড়িতেই। উপকরণ: আলুর জন্য ২৫০ গ্রাম আলু এক চা চামচ রসুন বাটা নুন চিলি ফ্লেক্স হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো বা গোলমরিচ থেঁতো করা এক চা চমচ অরিগ্যানো হাফ চা চামচ (যদি চান) ৬ টেবিল চামচ ব্রেড ক্রাম্ব বা ওটস গুঁড়ো ধনেপাতা কুচি ২ টেবিল চামচ পুরের জন্য ১০০ গ্রাম চিজ (মোজারেলা হলে ভাল) হাফ চা চামচ অরিগ্যানো চিলি ফ্লেক্সস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচেরও একটু কম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সেই সঙ্গে চিজ বল কোটের জন্য ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার প্রণালী ১. প্রথমে আলু ভাল করে সেদ্ধ করে নিতে হবে। খুব শক্ত নয়, আবার খুব বেশি গলেও না যায় এমন হবে আলু সেদ্ধ। ভাল করে আলুটাকে চটকে তার মধ্যে রসুন বাটা, অরিগ্যানো, ধনেপাতা কুচি, অল্প নুন (কারণ চিজে নুন থাকে), গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। সঙ্গে দিতে হবে চিলি ফ্লেক্স এবং ব্রেড ক্র্যাম্ব বা ওটসের গুঁড়ো। চাইলে চিঁড়ের গুঁড়োও ব্যবহার করতে পারেন। ভাল করে মেখে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। বাইরে আলুর আস্তরণ তৈরি। ২. এরপর পুরের জন্য আলাদা একটি পাত্রে চিজগুলোকে হাফ ইঞ্চি মতো কিউব করে কাটতে হবে। সেখানে গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো বা ইটালিয়ান হার্ব, চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো মাখিয়ে নিতে হবে কিউবগুলোতে। ৩. পরের ধাপে ওই আলুর বলগুলোকে হাতে চ্যাপ্টা করে নিতে হবে ছোট লুচির আকারে। তার মধ্যে চিজ কিউবটাকে রেখে আবারও ভাল করে বলের আকারে গড়ে নিতে হবে। যাতে ভেঙে না যায়, খেয়াল রাখতে হবে। এরপর একটি পাত্রে রাখা কর্নফ্লাওয়ারে সেই বলগুলোকে কোট করে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি আলু চিজের দুর্দান্ত যুগলবন্দী। পটেটো চিজ বল পরিবেশন করুন ধনেপাতার সঙ্গে। সস দিয়েও খেতে পারেন। মাশরুম পকোড়া রেস্তোরাঁর মতো মাশরুম বানিয়ে ফেলুন হোম পার্টিতেই। কী ভাবে বানাবেন, রইল রেসিপি। উপকরণ: প্রয়োজন মত মাশরুম ১ কাপ ভাজা বাঁধাকপি ২ কাপ ব্রেড ক্রাম্ব ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ২ চা চামচ কর্ন স্টার্চ ১ কাপ গ্রেটেড চিজ ২ টো বড় পেঁয়াজ কুঁচি হাফ কাপ ধনে পাতা কুঁচি পরিমাণ মত তেল স্বাদ মতন নুন প্রণালী প্রথমে তো রান্না শুরু করার আগে সমস্ত সবজি ধুয়ে নিতে হবে, তারপরে শুরু করতে হবে। ১. এরপর একটি পাত্রে ব্রেড ক্রাম্পস, কর্ন স্টার্চ, লাল লঙ্কার গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। ২. এর মধ্য চিজ-ও দিয়ে দিন ও সামান্য জল মিশিয়ে খুব ভাল করে ফেটিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিন। ৩. এরপর এর মধ্যে সমস্ত সবজি ও লবণ দিয়ে মিশিয়ে নিন। গোল আকারের বলের আকারে লেচি তৈরি করে নিন। এবার ওভেনে তেল গরম করে আঁচ কমিয়ে গোল গোল আকারে সোনালি রং-এ ভেজে নিন। এইভাবে সমস্ত পকোড়া ভেজে টিস্যুতে অতিরিক্ত তেল ছেঁকে নিন। ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে মাশরুম পকোড়া। সস ও ধনিয়া সবুজ চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন মাশরুম পকোড়া।

```