Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ডায়াবেটিস থাকলে বেশি করে করলা খান

দ্য ওয়াল ব্যুরো:  করলা। নাম শুনলে চোখের সামনে টাটকা তাজা সবুজ সব্জির ছবি ভেসে উঠলেও মুখটা পুরো তেতো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তেতো হলেও করলা খেতে বেশির ভাগ মানুষই পছন্দ করেন। আলুর সঙ্গে সেদ্ধ করে মাখা, করলা ভাজা, আলু-করলার চচ্চড়ি, সব

পলিসিস্টিক ওভারি সিনড্রোম, ডায়াবেটিস থাকলে বেশি করে করলা খান

শেষ আপডেট: 3 July 2018 14:35

দ্য ওয়াল ব্যুরো:  করলা। নাম শুনলে চোখের সামনে টাটকা তাজা সবুজ সব্জির ছবি ভেসে উঠলেও মুখটা পুরো তেতো হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, তেতো হলেও করলা খেতে বেশির ভাগ মানুষই পছন্দ করেন। আলুর সঙ্গে সেদ্ধ করে মাখা, করলা ভাজা, আলু-করলার চচ্চড়ি, সবই খাওয়ার পাতে বেশ লাগে। এমনকী, কড়া করে ভেজে দিলে বাচ্চারাও চটপট খেয়ে নেয়। স্বাস্থ্য সচেতন অনেকে আবার সকালে করলার রস পান করেন। মোটের উপর, উচ্ছে-করলার খাদ্যগুণ নিয়ে তো কোনও সন্দেহই নেই। এ বার চিকিৎসকরাও জানাচ্ছেন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম এবং ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের বেশি করে করলা খাওয়া উচিত। এমনিতেই আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন ওষুধ তৈরিতে করলার ব্যবহার রয়েছে। এ ছাড়া আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়,  ডায়াবেটিসের রোগীরা প্রতিদিন করলা খেলে ইনসুলিন ছাড়াই রক্তে শর্করার পরিমাণ ঠিকঠাক থাকে। তবে শুধু আয়ুর্বেদ শাস্ত্রই নয় বৈজ্ঞানিক ভাবেও এর ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা। করলাতে থাকা ক্যারান্টিন নামের একটি উপাদানই মানব শরীরে ইনসুলিনের কাজ করে। আর এই ক্যারান্টিনই রক্তচাপের মাত্রাও ঠিক রাখে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেহে চর্বি নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য় করে করলা। তবে একটা কথা মাথায় রাখতে হবে। কোনও কিছুই মাত্রাতিরিক্ত করলে তা বিপজ্জনক হতে পারে। ডায়াবেটিসের ওষুধ যাঁরা খান, তাঁরা মাত্রাতিরিক্ত করলা খেলে হিতে বিপরীত হতে পারে। হঠাৎ রক্তে শর্করার পরিমাণ বিপজ্জনক ভাবে কমে গিয়ে বিপত্তি ডেকে আনতে পারে। তাই প্রথমে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওযুধ খেয়ে তার সঙ্গে করলা খেলে পুরো বিষয়টি নিয়ন্ত্রণে থাকবে।

```