Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

দুই বিচ্ছুকে নিয়ে ঘরেই চলছে মায়ের ওয়ার্কআউট! সোশ্যাল মিডিয়ায় নয়া সেনসেশন তিনিই 

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে জিমে যাওয়া, সকালে মর্নিং ওয়াক করা তো একেবারেই বন্ধ ছিল। তাছাড়া এর মধ্যে বাড়িতে বসে এক্সারসাইজ করতে কারই বা মন চায়! কিন্তু ফ্লোরিডার চ্যারিটিকে দেখলে তো একেবারেই চমকে যাবেন। ছোট্ট ঘরের মধ্যেই নিয়মিত এক্

দুই বিচ্ছুকে নিয়ে ঘরেই চলছে মায়ের ওয়ার্কআউট! সোশ্যাল মিডিয়ায় নয়া সেনসেশন তিনিই 

শেষ আপডেট: 20 November 2020 13:58

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে জিমে যাওয়া, সকালে মর্নিং ওয়াক করা তো একেবারেই বন্ধ ছিল। তাছাড়া এর মধ্যে বাড়িতে বসে এক্সারসাইজ করতে কারই বা মন চায়! কিন্তু ফ্লোরিডার চ্যারিটিকে দেখলে তো একেবারেই চমকে যাবেন। ছোট্ট ঘরের মধ্যেই নিয়মিত এক্সারসাইজ করছেন। শুধু একা নয়, সঙ্গে তাঁর দুই সন্তান। তাঁর এমন মজার ওয়ার্কআউট দেখে তো অবাক সকলে। কয়েক মাসের মধ্যেই ফলোয়ারের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষ! আসলে মানুষ অবাক হচ্ছেন তার মূল কারণ অন্য। সাধারণত সন্তান-সন্ততি হওয়ার পর মায়েরা নিজেদের জন্য আলাদা করে সময় বের করতে পারেন না। কর্মক্ষেত্রের চাপ, সংসারের চাপ, তার মধ্যে সবসময় সন্তানদের চোখে চোখে রাখা। এত কিছুর পর অনেক মা তাঁদের ইচ্ছে, স্বপ্ন বিসর্জন দেন। কিন্তু চ্যারিটি একেবারে ব্যতিক্রম।

বিভিন্ন নতুন আঙ্গিকে এক্সারসাইজ করাটা এখন নতুন কিছুই নয় চ্যারিটির কাছে। তিনি নিজেই জানিয়েছেন ছোট থেকে পাহাড়ে চড়া, নাচের ক্লাস, যোগাসন এগুলো করায় তাঁর শরীর এমনিতেই ফিট। সন্তান হওয়ার পর যোগাসনের মাধ্যমে ওজন কমানোর চেষ্টা করেছেন‌। কিন্তু তার পরেই তিনি বাড়িতে নিজের স্টাইলে এক্সারসাইজ করা শুরু করেন। তবে এক্ষেত্রে চ্যারিটি তাঁর স্বামীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনিই বাড়িতে এই এক্সারসাইজ করার ব্যবস্থা করে দিয়েছেন। বাড়ির দেওয়ালে পাথর লাগিয়ে, দড়ি ঝুলিয়ে, রিং লাগিয়ে দিয়েছেন। কখনও পাথরে পা রেখে দেওয়ালে বেয়ে বেয়ে উঠছেন। আবার কখনও রিং ধরেই ঝুলে পড়ছেন। নিজে ইনস্টাগ্রামে লিখেছেন, "বাইরে জিমে না যেতে পারলে এভাবেই বাড়িতে জিম তৈরি করে নিন। আর ওজন তোলার কিছু না থাকলে, নিজের বাচ্চাকেই সঙ্গে নিয়ে নিন!" সম্ভবত আমেরিকান নিঞ্জা ওয়ারিয়র টিভি শোতে যাওয়ার জন্য তিনি এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন, এতটাই কসরৎ করছেন তিনি। চ্যারিটি বলেছেন তিনি মজা করেই প্রতিদিন এক্সারসাইজ করেন। বাধ্যতামূলক মনে করে না। এতটাই মজা পান তাঁর সন্তানরাও। নিঃসন্দেহে চ্যারিটি যে দুনিয়ার বিভিন্ন প্রান্তের মায়েদের ও তাঁদের সন্তানদের একইসঙ্গে ফিট ও সুস্থ থাকার জন্য উৎসাহিত করছেন তা বলার অপেক্ষা রাখে না।

```