
ফাইল চিত্র
শেষ আপডেট: 5 December 2024 14:26
দ্য ওয়াল ব্যুরো: লুকোচুরি খেলার সময় প্রেমিককে স্যুটকেসের মধ্যে আটকে রেখে ঘুমিয়ে পড়লেন মহিলা। যার ফলে মৃত্যু হল প্রেমিকের। ঘটনাটা ২০২০ সালের। বাড়িতে বসে আয়েস করে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছিলেন যুগল। তারপরেই শুরু হয়েছিল লুকোচুরি খেলা। এমনই ভয়ানক সেই খেলা, যে প্রাণই হারালেন প্রেমিক। মজার ছলে তাঁকে স্যুটকেসে ভরে তা বন্ধ করে দিয়েছিলেন প্রেমিকা।
প্রথমে খেলার ছলে পুরুষসঙ্গীকে খালি স্যুটকেসে ঢুকতে বলেন। তিনিও মজা করে তাই করেন। পরে অসুবিধা বোধ করায় স্যুটকেস খুলতে বলেন। যদিও নেশাগ্রস্ত তরুণী আর সে কথায় কান দেননি। পরদিন সকালে ওই স্যুটকেসের পাশ থেকে প্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। নিহত প্রেমিকের নাম জর্জ টরেস জুনিয়র। অভিযুক্ত প্রেমিকার নাম সারাহ বুন।
In 2020, Sarah Boone zipped her boyfriend Jorge Torres in a suitcase and he died as a result. She is charged with second-degree murder. pic.twitter.com/gTpMoTWv8v
— Creepy (@creepydotorg) March 12, 2024
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওটি সারা নিজেই করেছিলেন। ভিডিওতে শোনা গিয়েছে স্যুটকেসের ভিতর থেকে জর্জ চিৎকার করছেন, 'আমি নিশ্বাস নিতে পারছি না।' সারা বলেন, 'মি যখন আমার সঙ্গে প্রতারণা করেছিলে, তখন আমার এ রকমই মনে হয়েছিল। তখন তোমার এটা ভাবা উচিত ছিল। ফলে তুমি আমার সঙ্গে যা কিছু করেছ তার জন্য এটাই তোমার প্রাপ্য। তুমি নির্বোধ।'
গোটা ব্যাপারটা মজার ছলে হলেও পরে তা কান্নার রূপ নিয়েছিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্যুটকেসের চেন খুলে জর্জের দেহ উদ্ধার করেন সারা। ভিডিও প্রকাশ্যে আসতেই সারার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিল জর্জের পরিবার। যদিও সারা দাবি করেছিলেন, তিনি বুঝতে পারেননি যে জর্জ নিজে থেকে সেই স্যুটকেস খুলে বেরোতে পারবে না। সেই মামলাতেই সারাকে ঘটনার প্রায় তিন বছর পর আদালতে ডেকে পাঠায় আদালত। আজ অর্থাৎ ৫ নভেম্বর ২০২৪-এ সারাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত।