Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষে রাজ্যপালের মুখে ‘পরিবর্তনের’ ডাক! ‘লাটসাহেব’কে নিয়ে ছেড়ে কথা বললেন না মমতাওস্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই, রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর! দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

এবার কুন্দুজ, ফের মসজিদে বিস্ফোরণ আফগানিস্তানে, মানববোমা হামলায় হতাহত শতাধিক

দ্য ওয়াল ব্যুরো: ফের আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ। অসংখ্য মানুষ কুন্দুজ প্রদেশের আজকের বিস্ফোরণে হতাহত হয়েছেন বলে দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। শতাধিক হতাহত বলে আশঙ্কা। নাশকতায় মানববোমা জড়িত বলে শোনা যাচ্ছে। এই নিয়ে চলতি সপ্তাহে তিন

এবার কুন্দুজ, ফের মসজিদে বিস্ফোরণ আফগানিস্তানে, মানববোমা হামলায় হতাহত শতাধিক

শেষ আপডেট: 9 October 2021 10:14

দ্য ওয়াল ব্যুরো: ফের আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ। অসংখ্য মানুষ কুন্দুজ প্রদেশের আজকের বিস্ফোরণে হতাহত হয়েছেন বলে দাবি সংবাদ সংস্থা রয়টার্সের। শতাধিক হতাহত বলে আশঙ্কা। নাশকতায় মানববোমা জড়িত বলে শোনা যাচ্ছে। এই নিয়ে চলতি সপ্তাহে তিনটি প্রাণঘাতী হামলা ঘটে গেল তালিবান শাসিত আফগানিস্তানে। এর আগে কাবুল, খোস্ত প্রদেশে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে মসজিদ, ধর্মীয় শিক্ষাকেন্দ্রে। তালিবানের প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট (আইসিস) সন্ত্রাসবাদী গোষ্ঠী মানববোমা হামলার দায় নিয়েছে। যে মসজিদে হামলা  হয়েছে, সেটি সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের। সরকারি বখতওয়ার নিউজ এজেন্সির খবর, ৪৬ জন হত, ১৪৩ জন জখম হয়েছেন। দুজন স্বাস্থ্যকর্মী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নিহতের সংখ্যা ৭০ থেকে ৮০র মধ্যে। বিস্ফোরণস্থলের ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে, মসজিদের ভিতরটা ভেসে যাচ্ছে রক্তে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। আফগানিস্তানে রাষ্ট্রপুঞ্জের মিশনের বক্তব্য, সাম্প্রতিক নাশকতাগুলির পিছনে একটা মারাত্মক প্যাটার্ন কাজ করছে। টার্গেট সংখ্যালঘুরা। বেশ কয়েকটির দায় স্বীকার করেছে আইএস, যার সদস্যরা সুন্নি মুসলিম। তালিবানের সামনেও  নতুন চ্যালেঞ্জ খাড়া করছে এমন নাশকতা। (বিস্তারিত আসছে)

```