Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

Russia-Ukraine War: পালাও পালাও, প্রয়োজনে হেঁটে কিয়েভ ছাড়ো, বলল ভারতীয় দূতাবাস

কিয়েভ (Kyiv) ছেড়ে চলে যেতে বলা হয়েছিল ভারতীয়দের। বুধবার যুদ্ধবিধ্বস্ত (Russia-Ukraine War) খারকিভ ছেড়েও চলে যেতে নির্দেশ দেওয়া হল ইউক্রেনের ভারতীয়দের। রাশিয়ার হামলায় (Russian attack) এক ভারতীয় ছাত্র নিহত হওয়ার একদিন পর ভারত বুধবার পূর

Russia-Ukraine War: পালাও পালাও, প্রয়োজনে হেঁটে কিয়েভ ছাড়ো, বলল ভারতীয় দূতাবাস

শেষ আপডেট: 2 March 2022 17:44

কিয়েভ (Kyiv) ছেড়ে চলে যেতে বলা হয়েছিল ভারতীয়দের। বুধবার যুদ্ধবিধ্বস্ত (Russia-Ukraine War) খারকিভ ছেড়েও চলে যেতে নির্দেশ দেওয়া হল ইউক্রেনের ভারতীয়দের। রাশিয়ার হামলায় (Russian attack) এক ভারতীয় ছাত্র নিহত হওয়ার একদিন পর ভারত বুধবার পূর্ব ইউক্রেনের শহর খারকিভে (Kharkiv) বসবাসকারী ভারতীয়দের দ্রুত শহর ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় দূতাবাস বিবৃতি জারি করে বলেছে,  খারকিভের ভারতীয় নাগরিকদের শহর ছেড়ে পালিয়ে যেতে বলা হচ্ছে। দরকার হলে পায়ে হেঁটে পালান। কাছের ইউক্রেনীয় শহর যেমন পেসোচিন বা রাশিয়ার বেলগোরোডের বেজলিউডোভকায় গিয়ে আশ্রয় নিন। বিধ্বংসী অবস্থা ইউক্রেনের রাজধানী কিয়েভের। তছনছ হয়ে গেছে খারকিভও। গত বৃহস্পতিবার রাশিয়ার সেনা আক্রমণ করার পরেই বন্ধ করা হয়েছে ইউক্রেনের আকাশপথ। ভারতীয় ছাত্রছাত্রীরা ইউক্রেন সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছেন রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাক প্রজাতন্ত্রে। সেখানে অপেক্ষা করছে ভারতের বিমান। ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'অপারেশন গঙ্গা'। আর যারা পালাতে পারছেন না তাঁদের ঠাঁই হচ্ছে বাঙ্কারে। সেখানে জল-খাবারের অভাব, দমবন্ধ পরিবেশে আতঙ্কের প্রহর গুনতে হচ্ছে। Russia-Ukraine War: Amidst the attacks on Kyiv-Kharkiv, Russia said - will  talk to Ukraine about the second round, know when it will happen - The  Times of News আরও পড়ুন: Russia-Ukraine War: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে পরমাণু যুদ্ধ, সতর্কতা রুশমন্ত্রীর আগেই খবর পাওয়া গিয়েছিল, রাজধানীতে ঢোকার একটি নাকা পয়েন্ট ভ্যাসিলকিভে ইউক্রেনের জাতীয় পুলিশের ছদ্মবেশে পৌঁছে গিয়েছিল রাশিয়ার সেনা। সেখানে কর্তব্যরত ইউক্রেন সেনাদের সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। রাশিয়ার সেনার হাতে প্রাণ হারান নাকার দায়িত্বে থাকা ইউক্রেনের সেনা জওয়ানরা। এখন সেই পথ দিয়েই ঢুকছে রুশ বাহিনী। যুদ্ধ-ট্যাঙ্কে ভরে গেছে কিয়েভের রাজপথ। পাল্টা প্রতিরোধের পাঁচিল গড়েছেন ইউক্রেনের জওয়ানরাও।

```