Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

রোমে ২০ মিনিটের বৈঠক গড়াল এক ঘন্টা, পোপকে আলিঙ্গন, ভারত সফরের আমন্ত্রণ মোদীর

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ইতিহাসের রোমে পা রেখেই তার মন জয় করে নেন নরেন্দ্র মোদী (narendra modi)। রোম সফররত ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে অভূতপূর্ব উন্মাদনা (emotion) দেখা যায় রাস্তায়। ‘নরেন্দ্র ভাই কেমছো’, ভিড়ের ভিতর থেকে তাঁকে উদ্দেশ্

রোমে ২০ মিনিটের বৈঠক গড়াল এক ঘন্টা, পোপকে আলিঙ্গন, ভারত সফরের আমন্ত্রণ মোদীর

শেষ আপডেট: 30 October 2021 15:21

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ইতিহাসের রোমে পা রেখেই তার মন জয় করে নেন নরেন্দ্র মোদী (narendra modi)। রোম সফররত ভারতের প্রধানমন্ত্রীকে ঘিরে অভূতপূর্ব উন্মাদনা (emotion) দেখা যায় রাস্তায়। ‘নরেন্দ্র ভাই কেমছো’, ভিড়ের ভিতর থেকে তাঁকে উদ্দেশ্য করে বলেন কেউ কেউ। প্রবাসী ভারতীয়রা সংস্কৃত শ্লোকপাঠ করেন। এই আবহেই জি ২০ সম্মেলনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী শনিবার ভ্যাটিকান সিটি দর্শনে গিয়ে দেখা করলেন পোপ ফ্রান্সিসের (pope francis) সঙ্গে। দুজনের পরস্পরকে আলিঙ্গনের ছবি ছড়িয়ে পড়েছে। দুজনে এতটাই আপ্লুত হয়ে পড়েন যে মুখোমুখি ২০ মিনিটের নির্ধারিত বৈঠক গড়িয়ে যায় এক ঘন্টা। আরও পড়ুন--‘কংগ্রেসের জন্যই মোদী শক্তিশালী’, সনিয়া-রাহুলই কি নিশানা মমতার!   প্রধানমন্ত্রীর সঙ্গী হন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। পরে প্রধানমন্ত্রী নিজের অ্যাকাউন্টে ট্য়ুইট করেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে উষ্ণ আলোচনা (warm meeting) হল।তাঁর সঙ্গে নানা বিষয়ে আলোচনার সুযোগ পেলাম, তাঁকে ভারত সফরের আমন্ত্রণও (invite) জানালাম। বিশ্বকে আরও উন্নত করে তোলার লক্ষ্যে গরিবি দূরীকরণ, জলবায়ু বদলের বিরুদ্ধে লড়াইয়ের মতো একাধিক ইস্যুতে তাঁদের কথা হয় বলে সূত্রের খবর। কোভিড ১৯এর মতো নানা বিষয়ের ওপর প্রতিনিধি পর্যায়ের বৈঠকে আলোচনা হওয়ার কথা। তার প্রাক্কালেই পোপ-মোদী সাক্ষাত্। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির আমন্ত্রণেই জি ২০ সামিটে যোগ দিতে দুদিনের রোম সফরে এসেছেন মোদী। সূত্রের খবর, অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকার সময় শেষবার পোপ জন পল দ্বিতীয় ভারত সফরে গিয়েছিলেন। সেটা ছিল ১৯৯৯। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোপকে ভারতে যাওয়ার আমন্ত্রণের পালা। বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা গতকাল জানিয়েছিলেন, পোপের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের কোনও তৈরি এজেন্ডা নেই। আমার বিশ্বাস, পবিত্র পোপের সঙ্গে আলোচনায় কোনও নির্দিষ্ট আলোচ্যসূচি না থাকাটাই ঐতিহ্য। সেটাকে আমরা সম্মান করি। আমি নিশ্চিত, যেসব বিষয়ে কথা হবে, তাতে সাধারণ ভাবে গোটা দুনিয়ার মতামত এবং আমাদের সবার কাছে গুরুত্বপূর্ণ ইস্যুগুলিই উঠে আসবে। রোমের সামিট সেরে মোদী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণ রক্ষায় সিওপি২৬ বৈঠকে যোগ দিতে গ্লাসগো যাত্রা করবেন। শুক্রবার রোমের প্রবাসী ভারতীয় সমেত নানা সম্প্রদায়ের সঙ্গে দেখা হয় মোদীর, যাদের মধ্যে বিভিন্ন সংগঠনের লোকজনও ছিলেন, যাঁরা ভারতের বন্ধু। গতকাল রোমে মহাত্মা গাঁধীর মূর্তিতেও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

```