Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

অবতরণের সময় যাত্রীসমেত আছড়ে পড়ল বিমান, কানাডার বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা! আহত ১৮

দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে রয়েছে ওই বিমান।

অবতরণের সময় যাত্রীসমেত আছড়ে পড়ল বিমান, কানাডার বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনা! আহত ১৮

উল্টে যাওয়া বিমান

শেষ আপডেট: 18 February 2025 07:51

দ্য ওয়াল ব্যুরো: বিমানবন্দরে নামার সময়ই হঠাৎ উল্টে গেল যাত্রীবাহী বিমান। কানাডার টরন্টো পিয়ার্সন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ঙ্কর দুর্ঘটনায় এখনও অবধি ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, বরফে ঢাকা বিমানবন্দরে উল্টে পড়ে রয়েছে ওই বিমান।

ডেল্টা এয়ারলাইন্স-এর ৪৮১৯ বিমানটি আমেরিকার মিনেসোটার মিনিয়াপলিস থেকে টরন্টোয় নামছিল। স্থানীয় সময় সোমবার দুপুর সাড়ে ৩টে নাগাদ এই দুর্ঘটনা ঘটে। বিমানে সেই সময় ছিলেন ৭৬ জন যাত্রী ও চার বিমানকর্মী।

অবতরণের মুখে আচমকাই উল্টে যায় ওই বিমান। বরফে ঢাকা বিমানবন্দরে আছড়ে পড়ে। এখনও পর্যন্ত ১৮ জনের আহত হওয়ার খবর মিলেছে। দুর্ঘটনার পর বিমানবন্দরের সমস্ত বিমান আপাতত বাতিল করা হয়েছে। রানওয়েগুলিও বন্ধ রাখা হয়েছে আপাতত।

বিমানবন্দরটি এই মুহূর্তে বরফে ঢাকা। কুয়াশাও রয়েছে। ঘণ্টায় ৪০ মাইল গতিতে ঝোড়ো হাওয়া বইছে। মনে করা হচ্ছে বরফে ঢাকা রানওয়ে ছোঁয়ার সঙ্গে সঙ্গে চাকা পিছলে বিমানটি উল্টে গিয়ে থাকতে পারে।


```