Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

'শরিফ কাপুরুষ, মোদীর নামই মুখে আনতে পারেন না', শাহবাজকে আক্রমণ খোদ পাকিস্তানের সাংসদের

ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পাল্টা ড্রোন হামলার ছক করেছিল পাকিস্তান। তবে তা ১০০ শতাংশ ব্যর্থ হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভুয়ো খবর ছড়িয়ে চলেছে তারা।

'শরিফ কাপুরুষ, মোদীর নামই মুখে আনতে পারেন না', শাহবাজকে আক্রমণ খোদ পাকিস্তানের সাংসদের

শাহবাজ শরিফ

শেষ আপডেট: 9 May 2025 20:24

দ্য ওয়াল ব্যুরো: ভারতের বিরুদ্ধে হামলার ছক কষে ল্যাজে-গোবরে হয়েছে পাকিস্তান (Pakistan)। ৩০০-৪০০ ড্রোন দিয়ে মিসাইল হামলা করতে গেছিল তারা। তবে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সব পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। পাল্টা ভারতীয় সেনার আক্রমণে নাস্তানাবুদ হয়েছে পাকিস্তান। সে দেশের বিভিন্ন অংশ বিস্ফোরণ ঘটানো হয়েছে। গোটা পরিস্থিতির জন্য খোদ দেশের মানুষের থেকেই তীর্যক আক্রমণ ভেসে আসছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shehbaz Sharif) দিকে। এবার তাঁকে আক্রমণ করলেন এক সাংসদ। 

পহেলগাম হামলার বদলা নিয়ে 'অপারেশন সিঁদুর' করেছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। নিকেশ হয়েছে ১০০-র বেশি জঙ্গি। এর 'বদলা' নিতে গিয়ে ভারতে ড্রোন হামলার ছক করেছিল পাকিস্তান, সেটাও বিফলে গেছে। এই অবস্থায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে 'কাপুরুষ' বলে দেগে দিলেন সে দেশেরই এক সাংসদ। বললেন, নরেন্দ্র মোদীর নাম নিতেই নাকি তিনি ভয় পান! 

সংসদ ভবনে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময়ই এমন মন্তব্য করেন তাহির ইকবাল নামের ওই পাক সাংসদ। তাঁর কথায়, 'পাকিস্তানের প্রধানমন্ত্রী এতটাই ভীতু এবং কাপুরুষ যে, তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মুখেই আনতে পারেন না। ভয় পান।' এই প্রথম নয়। এর আগেও পাক প্রধানমন্ত্রী সমালোচনার শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে 'দুর্বল' বলে ট্রোল করা হয়েছে। বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভেবেই হয়তো তাঁর গলা শুকিয়ে যাচ্ছে। এখন রাজনৈতিক মহল থেকেও চাপ বাড়ছে শরিফের ওপর। 

ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পাল্টা ড্রোন হামলার ছক করেছিল পাকিস্তান। তবে তা ১০০ শতাংশ ব্যর্থ হয়েছে। যদিও সোশ্যাল মিডিয়ায় লাগাতার ভুয়ো খবর ছড়িয়ে চলেছে তারা। সীমান্তেও ক্রমাগত সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করছে পাক সেনা। তবে যোগ্য জবাবও দিচ্ছে ভারত। যুদ্ধ পরিস্থিতিতে যে পাকিস্তান ভারতের থেকে অনেক অনেক পিছিয়ে আছে তা কার্যত মেনে নিয়েছে খোদ পাকিস্তানিরাই। তাই রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতার জনরোষে পড়ছেন পাক প্রধানমন্ত্রী। 


```