Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

পাকিস্তানে স্টেশনে 'আত্মঘাতী' বিস্ফোরণে শিশুসহ মৃত ২৪, জখম বহু

আপাতদৃষ্টিতে এটিকে 'আত্মঘাতী' বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে।

পাকিস্তানে স্টেশনে 'আত্মঘাতী' বিস্ফোরণে শিশুসহ মৃত ২৪, জখম বহু

শনিবার সকালে ভয়াবহ বিস্ফোরণে লন্ডভন্ড কোয়েট্টার স্টেশন।

শেষ আপডেট: 9 November 2024 20:18

ইসলামাবাদ: পাকিস্তানের কোয়েট্টায় স্টেশনে বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। জখম হয়েছেন প্রায় ৩০ জন। বালুচিস্তানের কোয়েট্টার পদস্থ পুলিশ আধিকারিক মহম্মদ বালুচ সরকারিভাবে জানিয়েছেন, ১৬ জনের মৃত্যু এবং ৩০ জন জখম হয়েছেন বিস্ফোরণে। তাঁর মতে, আপাতদৃষ্টিতে এটিকে 'আত্মঘাতী' বিস্ফোরণ বলে মনে হলেও তদন্ত করে দেখা হচ্ছে।

পাকিস্তানের ইংরেজি সংবাদমাধ্যম জিও নিউজ ও দ্য ডন জানাচ্ছে, স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বিস্ফোরণটি ঘটে। শনিবার সকাল ৯টা নাগাদ দুর্গশহর পেশোয়ারের উদ্দেশে জাফ্ফর এক্সপ্রেস সবে রওনা দেওয়ার সময় বিকট শব্দে কেঁপে ওঠে স্টেশন চত্বর। তখন স্টেশন চত্বর ভিড় গিজগিজ করছিল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে অনুমান।

বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে। বিএলএ-র মুখপাত্র জানিয়েছেন, কোয়েট্টা রেল স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণের দায় নিচ্ছি আমরা। আজ সকালে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ইউনিটের উপর হামলা চালায় আমাদের লোক। স্থানীয় সেনা প্রশিক্ষণ স্কুল থেকে তালিম নিয়ে ওই সেনা ইউনিট কোয়েট্টা স্টেশন থেকে জাফ্ফর এক্সপ্রেসে পেশোয়ার ফিরছিল। বিএলএ-র আত্মঘাতী শাখা মজিদ ব্রিগেড এই হামলা চালায়। আরও বিস্তারিত খবর আমরা সংবাদ মাধ্যমকে পরে দেব।

বালুচিস্তান সরকারের মুখপাত্র জানান, পুলিশ ও নিরাপত্তা রক্ষী বাহিনী বিস্ফোরণস্থলে পৌঁছে গিয়েছে। বম্ব স্কোয়াড ও ফরেনসিক বিভাগ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করছে। দুর্ঘটনাস্থলের যে ছবি সিসিটিভিতে ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা প্লাটফর্ম তছনছ হয়ে রয়েছে। চারদিকে ছড়িয়ে রয়েছে ছেঁড়া কাপড়ের টুকরো, মাংস ও রক্তমাথা দেহ।


```