Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

জয়েশ জঙ্গি-প্রধান মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত, ভর্তি পাকিস্তানের সেনা হাসপাতালে

২০০১ সালে সংসদে জঙ্গি হামলার নাটের গুরু মাসুদ

জয়েশ জঙ্গি-প্রধান মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত, ভর্তি পাকিস্তানের সেনা হাসপাতালে

মাসুদ আজহার। ফাইল ছবি।

শেষ আপডেট: 26 December 2024 16:08

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বৃহস্পতিবার তার হার্ট অ্যাটাক হয়। ২০০১ সালে সংসদে জঙ্গি হামলার নাটের গুরু মাসুদ আফগানিস্তানের খোস্ত প্রদেশে অসুস্থ হয়ে পড়ে বলে খবর। পরে তাকে তড়িঘড়ি পাকিস্তানের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের ঘাপটি থাকার সময়েই তার হার্ট অ্যাটাক হয়েছে। সেখানে থেকে সড়কপথে তাকে দ্রুত পাকিস্তানে নিয়ে আসা হয়েছে। গোরবেজ এলাকা দিয়ে মাসুদ আফগানিস্তানে গিয়েছিল। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তাকে করাচির কম্বাইনড মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খবর পেয়েই ইসলামাবাদ থেকে কার্ডিওলজিস্টরা তাকে দেখার জন্য রওনা দিয়েছেন। তাকে দ্রুত রাওয়ালপিন্ডির সবথেকে বড় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে।

মাসুদ আজহার ২০০১ সালে সংসদে জঙ্গি হানায় অন্যতম নাটের গুরু ছিল। আই-৮১৪ বিমান ছিনতাইয়ের পর যাত্রীদের বাঁচাতে ১৯৯৯ সালে তাকে মুক্তি দেওয়া হয়। ২০১৯ সালে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দেয় রাষ্ট্রসঙ্ঘ। তার বিরুদ্ধে বিশ্বের বহু দেশে অভিযোগ রয়েছে। ভারতেও একাধিক মামলায় মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে এই জয়েশ প্রধান।


```