Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অপরিচিতকেও চিনিয়ে দেবে মেটার ‘স্মার্ট গ্লাস’! অপরাধ বাড়তে পারে, বিপদ দেখছে মানবাধিকার সংগঠনগুলিপ্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল?

গাজায় পানীয় জলের হাহাকার, তেষ্টা মেটাতে নোংরা নোনা জল খেয়ে ডিহাইড্রেশনে মৃতপ্রায় শিশুরা

গাজায় পানীয় জলের হাহাকার, তেষ্টা মেটাতে নোংরা নোনা জল খেয়ে ডিহাইড্রেশনে মৃতপ্রায় শিশুরা

শেষ আপডেট: 17 October 2023 17:06

দ্য ওয়াল ব্যুরো: পানীয় জল-বিদ্যুৎ বন্ধ করেছে ইজরায়েল। একফোঁটা জলের জন্য তীব্র হাহাকার গাজায়। যেখানে সামান্য পরিশ্রুত জল পাওয়া যাচ্ছে, সেখানেই লম্বা লাইন। চেষ্টা মেটাতে কাতর শিশুরা নোংরা নোনা জলই খেয়ে ফেলছে। ফলে ভয়ঙ্কর ডিহাইড্রেশন দেখা দিয়েছে গাজার বাসিন্দাদের মধ্যে।

একদিকে লাগাতার বোমা, ক্ষেপণাস্ত্র হামলা। ভিটেমাটি ছেড়ে যে যেদিকে পারছেন পালাচ্ছেন। সহায় সম্বলহীন হয়ে যাঁরা রয়ে যাচ্ছেন তাঁরা খিদে-তেষ্টায় কাতর। বিদ্যুৎহীন গাজায় আহতদের চিকিৎসা কার্যত অসম্ভব হয়ে উঠেছে। পানীয় জলে মিশছে অস্ত্রের বিষ। সব মিলিয়ে গাজার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা প্রায় শূন্য। বিদ্যুৎ ছাড়া ধুঁকতে শুরু করেছে গাজার হাসপাতালগুলি। উপচে পড়ছে মর্গ। এই সঙ্কট কী ভাবে কাটবে তা নিয়ে চিন্তায় আপৎকালীন দফতর। জায়গার অভাবে শিশুদের মরদেহ রাখা হচ্ছে আইসক্রিম ফ্রিজারে।

প্যালেস্তাইনে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের এজেন্সির প্রধান ফিলিপ ল্যাজারিনি বলছেন, গাজার শিশুরা জল পাচ্ছে না। পানীয় জলের অভাবে নোনা জল খেয়ে ফেলছে। ফলে ডিহাইড্রেশনে মৃতপ্রায় বহু শিশু। গাজা জুড়ে এবার ভয়ঙ্কর মহামারী ছড়াতে পারে।

সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে গাজার বাসিন্দারা দিনে মাত্র চার ঘণ্টার জন্য বিদ্যুৎ পেতেন। এখন তাও পাওয়া যাচ্ছে না। বিদুৎ বন্ধ হাসপাতাল এবং জল পরিশোধনাগারে। ভরসা বলতে থাকবে জেনারেটর। কিন্তু জ্বালানির আকাশছোঁয়া দামে তা-ও বেশি ক্ষণ চালানো সম্ভব নয়। পরিস্রুত পানীয় জলের অভাবে নানা ধরনের জলবাহিত রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে প্যালেস্তাইন স্বাস্থ্য দফতর।

শুক্রবারই গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সাফ জানিয়ে দিয়েছিল ইজরায়েল যে বাঁচতে গেলে ছাড়তে হবে ঘর-বাড়ি। ২২ লক্ষ গাজাবাসীর অর্ধেককেই গাজার দক্ষিণাংশে সরে যেতে বলা হয়েছিল। এরপর রবিবার আরও কঠোর নির্দেশ দেয় ইজরায়েলি সেনা। মাত্র ৩ ঘণ্টা সময় বেঁধে দিয়ে দক্ষিণ গাজা থেকেও বাসিন্দাদের সরে যেতে বলা হয়। তারপরই স্থলপথে গাজায় অভিযান চালানোর তোড়জোড় শুরু করে ইজরায়েল। যুদ্ধে এখনও অবধি প্রায় আড়াই হাজার গাজাবাসী প্রাণ হারিয়েছেন।  অন্তত ৭০০ শিশুর মৃত্যু হয়েছে। বেঁচে আছে যারা তারা ঘোর সঙ্কটে। এর মধ্যেই জলের অভাবে ডিহাইড্রেশন ও অসিখবিসুখে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।


```