Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষককে ক্যাম্পাসে গুলি করে হত্যা, কারণ নিয়ে ধোঁয়াশা

আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। ভারতীয় সময় বুধবার গভীর রাতে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় অজ্ঞাত পরিচিতরা তাঁকে কাছ থেকে গুলি করে।

ট্রাম্প ঘনিষ্ঠ রাজনৈতিক বিশ্লেষককে ক্যাম্পাসে গুলি করে হত্যা, কারণ নিয়ে ধোঁয়াশা

চার্লি কার্ক

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 September 2025 08:56

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার দক্ষিণপন্থী রাজনৈতিক বিশ্লেষক চার্লি কার্ক (Charlie Kirk) খুন হয়েছেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।

আমেরিকার ইউটাহ (Utah) অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে। ভারতীয় সময় বুধবার গভীর রাতে সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় অজ্ঞাত পরিচিতরা তাঁকে কাছ থেকে গুলি করে।

চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিলেন। ট্রাম্পের নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের কাজকর্মেরও সমর্থক ছিলেন।

ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক খুন বলেছেন। পুলিশ এখনও হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি। এফবিআই জানিয়েছে তারা একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

ডোনাল্ড ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, কিংবদন্তি চার্লি কার্ক আর নেই। তাঁর মতো মার্কিন যুব সমাজের মন বোঝার ক্ষমতা আর কারও ছিল না। এই কারণে সকলের মন জয় করেছিলেন। আমিও তাদের একজন।

আমেরিকায় রাজনৈতিক সন্ত্রাস হালে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত বছর স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের উপর দু'বার হামলা হয়। দু'বারই তাঁকে গুলি করে হত্যার চেষ্টা হয়। ৩১ বছর বয়সি চার্লির হত্যাকে ইউটাহ'র কালো দিন বলে উল্লেখ করেছেন গভর্নর স্পেন্সার কক্স।


```