Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

ঋষি সুনকের 'ভাগ্যবিধাতা' ১০ লক্ষ হিন্দু ভোটার, ব্রিটেনেও 'পরিবর্তনের' ডাক লেবার পার্টির

১৪ বছর পর সুনকের কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টির ফিরে আসার ভবিষ্যদ্বাণী রয়েছে।

ঋষি সুনকের 'ভাগ্যবিধাতা' ১০ লক্ষ হিন্দু ভোটার, ব্রিটেনেও 'পরিবর্তনের' ডাক লেবার পার্টির

ঋষি সুনক ও কিয়ের স্টার্মার।

শেষ আপডেট: 4 July 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটেনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার ভারতীয় সময় বেলা সাড়ে ১১টার সময় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে ভারতীয় সময় শুক্রবার রাত আড়াটে পর্যন্ত। প্রায় ১০ লক্ষ হিন্দু সম্প্রদায়ের পছন্দের উপর ঝুলে রয়েছে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী তথা ভারতের জামাই ঋষি সুনকের ভাগ্য। যদিও প্রাক নির্বাচনী সমীক্ষাগুলির মতে, এবারের ভোটে ১৪ বছর পর সুনকের কনজারভেটিভ পার্টিকে সরিয়ে লেবার পার্টির ফিরে আসার ভবিষ্যদ্বাণী রয়েছে।

ব্রিটেনের ভোটেও মধ্য-বামপন্থী লেবার পার্টির এবারের স্লোগান ছিল, পরিবর্তনের পালা। সেই পরিবর্তন হলে দেশের তৃতীয় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় ব্রিটিশ হিন্দুদের ভোটের উপর তা অনেকটাই নির্ভর করবে। হিন্দুদের মন মজাতে কনজারভেটিভ ও লেবার পার্টি দুই দলই বহু চেষ্টা করেছে।

ভোটের আগেই ২৯টি হিন্দু সংগঠন মিলে হিন্দু ইস্তাহার ইউকে ২০২৪ প্রকাশ করে। সেই ইস্তাহারে একগুচ্ছ দাবিদাওয়া তুলে ধরা হয়। যার মধ্যে অন্যতম হল, হিন্দু-বিরোধী ঘৃণাকে ধর্মীয় ঘৃণা আইনের অন্তর্ভুক্ত করা। এই প্রথম ব্রিটিশ হিন্দুরা মিলিতভাবে দাবিসনদ তুলে ধরে। হিন্দুদের খুশি করতে ঋষি সুনক ও তাঁর প্রতিদ্বন্দ্বী লেবার পার্টির কিয়ের স্টার্মার দফায় দফায় হিন্দু মন্দিরে গিয়েছেন।

গত ২৮ জুন স্টার্মার কিংসবারি-র স্বামীনারায়ণ মন্দিরে গিয়ে ভারতকে কৌশলগত অংশীদার বলে বর্ণনা করেন। এমনকী অনেক জায়গায় লেবার পার্টি প্রথমবার ভারতীয় বংশোদ্ভূত প্রার্থী দিয়েছে।

পূর্বাভাস যদি ঠিকদিকে গড়ায় তবে ইউরোপের অন্যান্য দেশের মতো ব্রিটেনেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। কোভিড ১৯ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রেক্ষাপটে সরকার বিরোধী হাওয়া সর্বত্র। ফ্রান্স অবশ্য অতি ডানপন্থীদের দিকে ভিড়লেও ব্রিটেন মধ্য-বামপন্থাকে বেছে নিতে চলেছে বলেছে সমীক্ষায় অনুমান। ৬৫০ আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬।


```