Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

পণবন্দি আরও ১৩ জনকে মুক্তি, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে

ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৮৪ বছর বয়সী মোট ১৭জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের প্রথমে রেড ক্রস অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয়।

পণবন্দি আরও ১৩ জনকে মুক্তি, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে

শেষ আপডেট: 27 November 2023 08:25

দ্য ওয়াল ব্যুরো: শর্ত ছিল পণবন্দিদের মুক্তি দিলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। সেই কতা রেখেছে প্যালেস্তিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। গত দু’দিনে মোট ১৭ জন পণবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। রবিবার তৃতীয় দফায় ১৩ জন ইজরায়েলি নাগরিক ও ৪ জন বিদেশি নাগরিককে মুক্তি দেয় হামাস। মুক্তি পাওয়া ইজরায়েলিদের মধ্যে ছিল চার বছরের সেই মার্কিন শিশুও যার বাবা-মাকে বাচ্চাটির চোখের সামনে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়। শিশুটির মুক্তির খবর শুনে স্বস্তি প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইজরায়েল সেনার তরফে জানানো হয়েছে, ৪ থেকে ৮৪ বছর বয়সী মোট ১৭জন বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। তাদের প্রথমে রেড ক্রস অর্গানাইজেশনের হাতে তুলে দেওয়া হয়। তারপর মিশরের রাখা ক্রসিং দিয়ে পণবন্দিদের ইজরায়েলে ফিরিয়ে আনা হয়।  তাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর থেকে জানানো হয়েছে, মোট ১৭ জন পণবন্দিকে মুক্ত করেছে হামাস, যাদের মধ্যে ১৩ জন ইজরায়েলের নাগরিক বাকি ৪ জন বিদেশি নাগরিক। বিদেশিদের দেশে ফিরিয়ে দেওয়া হবে। তাঁদের পরিবারকে খবর দেওয়া হবে।

গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। তখনই প্রায় ২৪০ জন নাগরিক পণবন্দি হয়েছিলেন হামাস গোষ্ঠীর হাতে। ধীরে ধীরে সংখ্যাটা বেড়ে হয় ১২০০। তাঁদের মুক্তির দেওয়ার বিনিময়ে সাময়িকভাবে যুদ্ধ থামানোর প্রস্তাবে রাজি হয় বেঞ্জামিন নেতানিয়াহু সরকার।  পাশাপাশি এই চুক্তি স্বাক্ষরিত হলে ইজরায়েলের হাতে বন্দি প্যালেস্তানীয় শিশু ও নারীদেরও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়। দুই পক্ষের এই সমঝোতায় মধ্যস্থতা করছে কাতার।

ইজরায়েল এবং হামাসের যুদ্ধে গত তিন দিন ধরে ‘বিরতি’ চলছে। এই সময়ের মধ্যে ইজ়রায়েল এবং হামাস উভয়পক্ষই কিছু কিছু করে বন্দিদের মুক্তি দিচ্ছে। শর্ত অনুযায়ী, মহিলা ও শিশুদেরই আগে মুক্তি দিচ্ছে হামাস। মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে ১৩ জন ইজরায়েলি মহিলা ও শিশু রয়েছেন। রাশিয়ান-ইজরায়েলি নাগরিকত্বের এক ব্যক্তি ও তিনজন থাইল্যান্ডের নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। পাশাপাশি ইজরায়েল রবিবার ৩৯ জন প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দিয়েছে।

এদিকে, চারদিনের যুদ্ধবিরতি শেষ হতে চলায় ফের যুদ্ধবিরতি বাড়ানোর আর্জি জানিয়েছে হামাস। আরও বেশি সংখ্যক পণবন্দিকে মুক্ত করলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে ইজরায়েল সরকারও।


```