Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

বাড়িতে তৈরি খাবারও সবসময় স্বাস্থ্যকর নয়! কোথায় গলদ হচ্ছে, বলে দিল আইসিএমআর

দিন দিন রোগভোগের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এর অন্যতম বড় কারণ।

বাড়িতে তৈরি খাবারও সবসময় স্বাস্থ্যকর নয়! কোথায় গলদ হচ্ছে, বলে দিল আইসিএমআর

বাড়ির তৈরি খাবারও অস্বাস্থ্যকর হতে পারে

শেষ আপডেট: 16 May 2024 13:56

দ্য ওয়াল ব্যুরো: বাড়ির তৈরি খাবার যত খুশি তত খাও, বাইরের ফাস্ট ফুডের থেকে তো তা শতগুণ ভাল। এটা প্রচলিত কথা। কিন্তু সবসময় যে এটাই ঠিক হবে তার কোনও মানে নেই। এমনকী বাড়ির তৈরি খাবারও অস্বাস্থ্যকর হতে পারে! এটা কোনও পথচলতি মানুষের কথা নয়। এমন দাবি করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর। বাড়িতে খাবার রান্না করার সময়ে কোথায় ভুল করছে সাধারণ মানুষ, সেটাও তারা ব্যাখ্যা করেছে। 

দিন দিন রোগভোগের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অস্বাস্থ্যকর খাবার খাওয়া এর অন্যতম বড় কারণ। স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। তবে তার থেকেও বড় বিষয় স্বাস্থ্যকর খাবার রান্না করা। আইসিএমআর বলছে, সঠিক পদ্ধতি মেনে রান্না করে সেই খাবার খেলেই অনেক রোগের সংখ্যা কমে যেতে পারে। আর এই জন্যই তারা নির্দেশিকা বের করে স্পষ্ট করে দিয়েছে কী ভাবে স্বাস্থ্যকর রান্না করতে হবে বাড়িতে। 

আইসিএমআর বলছে, অতিরিক্ত ফ্যাট, চিনি এবং নুন দেওয়া খাবার রান্না করা কোনওমতেই উচিত নয়। খাবারের মধ্যে এগুলির পরিমাণ বেশি হয়ে গেলেই তাতে ক্যালোরির মাত্রা বেড়ে যায় এবং এই খাবার খেতে খেতে এক সময়ে ওবেসিটি-র মতো সমস্যা হতে পারে। তাদের গবেষণা এও বলছে, বেশি পরিমাণে চিনি, নুন দেওয়া খাবার খেতে থাকলে শরীরে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের মতো উপাদানের অভাব দেখা দেয় এবং ভবিষ্যতে অ্যানিমিয়া, ডায়বেটিসের মতো রোগের উপসর্গ দেখা দিতে পারে। 

অতিরিক্ত পরিমাণ নুন খাওয়া আরও বেশি ক্ষতিকর, বলছে আইসিএমআর। খাবারের মধ্যে মাত্রাতিরিক্ত নুন হাইপারটেনশন, কিডনির রোগ ডেকে আনতে পারে। তাই বারবার বলা হচ্ছে, বাড়িতেও খাবার রান্না করার সময়ে চিনি, নুনের পরিমাণ সীমিত করতে হবে। গাইডলাইন অনুযায়ী, দিনে ৫ গ্রামের বেশি নুন খাওয়া কোনওভাবেই উচিত নয়। আর প্যাকেটজাত পাপড়, চিপস, আচারে সবথেকে বেশি নুন থাকে। 

আইসিএমআর জানিয়েছে, ভিটামিন, মিনারেল এবং ফাইবারের সঙ্গে উপযুক্ত পরিমাণ ক্যালোরি থাকলে তখনই সেটা স্বাস্থ্যকর বলে গণ্য হবে।


```