Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

ডেঙ্গিতে দুর্বল হচ্ছে শরীর, তাড়াতাড়ি সেরে উঠতে কী কী খাবেন

ডেঙ্গিতে দুর্বল হচ্ছে শরীর, তাড়াতাড়ি সেরে উঠতে কী কী খাবেন

শেষ আপডেট: 4 October 2023 12:25

দ্য ওয়াল ব্যুরো: ডেঙ্গি নাজেহাল করে দিচ্ছে। বাংলাজুড়ে সংক্রমণের প্রকোপ। গত কয়েক বছর ধরে দেখা গেছে বর্ষাকালে অর্থাৎ জুন জুলাই মাস নাগাদ ডেঙ্গির প্রকোপ বেশি বাড়ে। আর এ বছর তো বর্ষার শুরু থেকেই ডেঙ্গি মশার উপদ্রব বেড়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। ডেঙ্গিতে পরপর মৃত্যুর খবরও আসছে। ডেঙ্গি জ্বর সেরে যাওয়ার পরেও শরীর মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। তাছাড়া এখন ডেঙ্গি হেমারেজিক ফিভার হচ্ছে অনেকের। এতে শরীরের নানা অঙ্গ ক্ষতিগ্রস্থ হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গির সময় পর্যাপ্ত জল খেতে হবে। পাশাপাশি এই সময় ডায়েটে নজর দেওয়া দরকার। প্রবল জ্বর, মাথাব‍্যথা, পেশিতে ব‍্যথা, বমি, ডায়েরিয়া— ডেঙ্গির এই লক্ষণগুলি দেখলেই সকলের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গি পরীক্ষা করানো উচিত। পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায় না গেলে বাড়িতেও সুস্থ হয়ে উঠতে পারেন ডেঙ্গি রোগী। তাই খাওয়াদাওয়ায় নজর দিতে হবে।

ডেঙ্গিতে আক্রান্ত হলেই শরীরে জলের ঘাটতি শুরু হয়। তাই শরীরে জলের পর্যাপ্ত জোগানের উপর জোর দিতে হবে। ডেঙ্গিতে মৃত্যু হওয়ার অন্যতম কারণই হল ডিহাইড্রেশন। তাই রোগীর খাবারে যেন কোনও ভাবেই জলের অভাব না হয়, সে দিকে নজর রাখতে হবে।

ডেঙ্গিতে কী কী খাবেন?

১) এই সময়ে রক্তে প্লাজমা ও অণুচক্রিকা কমে যায়। তাই ডায়েটে বেশি করে মরসুমি ফল, ভিটামিন-সি সমৃদ্ধ ফল ও শাক-সব্জি বেশি করে রাখতে হবে রোগীর রোজের খাবারে।

২) পাকা পেঁপে শরীরের জন্য খুবই উপকারী সেটা সকলেই জানি। কিন্তু ডেঙ্গি জ্বরের ক্ষেত্রে পেঁপে পাতার রস কতটা উপকারি সেটা আবার অনেকেই জানেন না।‌ এই রস নিয়মিত খেলে জ্বর ধীরে ধীরে কমে যায়, শরীরে প্লেটলেট কাউন্ট বাড়ে, এমনকি ইমিউনিটি ব্যুস্ট ও হয়। বাড়ির আশেপাশে একটা দু'টো পেঁপে গাছ তো থাকেই। তারই পাতা কুচিকুচি করে কেটে ব্লেন্ডারে অল্প জল দিয়ে মিশিয়ে রস তৈরি করতে পারেন। দিনে অন্তত দুবার এটা খাবেন।

৩) এখন নানারকম ফ্লেভারের চা পাওয়া যায়। তুলসি, আদা, দারুচিনি, প্রভৃতি সমৃদ্ধ। এগুলো নিয়মিত খেলে উপকার পাওয়া যায়। সাধারণত জ্বরের পরে অনেকেই খুব দুর্বল হয়ে পড়ে। সেই সময় এই ধরণের চা খেলে শরীর মন দুটোই চাঙ্গা থাকে

৪) ছোট অনেকে দেখে এসেছি বাড়িতে কারোর জ্বর বা সামান্য শরীর খারাপ হলেই নিম পাতার রস খাওয়ানো হত। নিমপাতার ঔষধি গুণ নিয়ে করোর মনে একটুও সংশয় নেই। জানেন কি, ডেঙ্গু জ্বরেও সমান উপকারী! এই রস শরীরে ভাইরাস ছড়িয়ে পড়া রোধ করে। দিনের শুরুতেই ডাক্তাররা এটা খেতে বলেন।

৫) বদহজম যেন না হয়, সে দিকেও নজর রাখতে হবে। তাই রোগীকে ভুলেও বাইরের খাবার, তেলমশলাদার খাবার দেওয়া চলবে না। এ ছাড়াও প্রক্রিয়াজাত খাবার, বাড়িতে বানানো হালকা-পাতলা খাবারই এই সময়ে খাওয়াতে হবে রোগীকে।

৬) ফোলেট সমৃদ্ধ বিভিন্ন খাবার, চিকেন বা পাঁঠার মাংসের মেটে, আয়রনে সমৃদ্ধ কিশমিশ, মাখনা, আখরোট, আমন্ডের মতো ড্রাইফ্রুট খেলে ভাল।

৭) হলুদ শরীরে মেটাবলিজম ব্যুস্ট করে। ডাক্তাররা এর গুণাবলির জন্যই গোল্ডেন মিল্ক বা হলুদ মেশানো দুধ খেতে সাজেস্ট করেন। অনেকেই দুধ খেতে পছন্দ করেন না। তারা জলে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে দ্রুত সুস্থ হবেন।

৮) জ্বরের সময় ডাক্তাররা দিনে অন্তত একবার চিকেন স্যুপ খেতে সাজেস্ট করেন। এটা শরীর হাইড্রেটেড রাখে। আবার জ্বরের সময় অনেকেই মুখে খাবারের স্বাদ পান না ঠিকমতো। তাদের চিকেন স্যুপ খেতে বলেন।


```