Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

শ্যাম্পুতে সামান্য কারিপাতা-অ্যালোভেরা মিশিয়ে লাগালে ১৫ দিনেই গজাবে চুল! সত্যিই কি তাই?

চুল বাড়ছে না, তার উপায় হিসেবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি পোস্ট।

শ্যাম্পুতে সামান্য কারিপাতা-অ্যালোভেরা মিশিয়ে লাগালে ১৫ দিনেই গজাবে চুল! সত্যিই কি তাই?

ফ্যাক্ট চেক। গ্রাফিক্স- শুভ্র শর্মিন

শেষ আপডেট: 4 April 2025 20:19

দ্য ওয়াল ব্যুরো: চুলের স্বাস্থ্য (Hair health) নিয়ে ছেলে হোক বা মেয়ে, কম-বেশি সবাই চিন্তিত। চুল পড়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, চুল যেন বাড়ছে না- এমন নানারকম সমস্যা নিয়ে জেরবার সবাই। এমন সময়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম ঘরোয়া টোটকা ঘুরে বেড়ায়, না জেনেই সবাই ফলো করতে থাকেন সেই ট্রেন্ড। ভাইরালও হয় সেইসব পোস্ট।

চুল বাড়ছে (hair growth) না, তার উপায় হিসেবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি পোস্ট। সেখানে বলা হয়েছে, কারিপাতা (curry leaves) আর অ্যালোভেরা (aloe vera) ব্লেন্ড করে শ্যাম্পুর (shampoo) সঙ্গে মিশিয়ে লাগালে ১৫ দিনের মধ্যে বাড়বে চুলের দৈর্ঘ্য। চুল (hair) হবে রেশমের মতো, মোলায়েম, মজবুত। সত্যি কি তাই?

কী বলছেন বিশেষজ্ঞরা এই নিয়ে?

কারিপাতা নানা গুণে ভরপুর, মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুলের স্বাস্থ্য ভাল রাখে। কিন্তু এর কোনও বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নেই যে কারিপাতা বেটে চুলে লাগালে তা চুল বাড়াতে সাহায্য করে। মাসে ০.৫ সেমি থেকে ১.০৭ সেমি পর্যন্ত বাড়তে বাড়ে চুল। তাও পরিবেশ ও জিনগত কারণের ওপরও নির্ভর করে চুলের দৈর্ঘ্য। সেখানে কারিপাতার কোনও ভূমিকা নেই।

মুম্বইয়ের রাশি হাসপাতালের কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর রাশি সোনির মতে, ১৫ দিনের মধ্যে এমন হতে পারে, এর কোনও ভিত্তি নেই। ব্যালেন্সড ডায়েটের অংশ হিসেবে কারিপাতা খাবারের তালিকায় রাখতেই পারেন।’

অ্যালোভেরার মধ্যে ময়েশ্চারাইজিং প্রপার্টি রয়েছে। চুলের যত্নে ব্যবহার করলে এটা চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য আনে। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরা মাথার ত্বক পরিষ্কার রাখে, পুষ্টি জোগায়। কিন্তু চুল বাড়াতে এর আলাদা করে কোনও ভূমিকা নেই।

শ্যাম্পু চুলের যত্নে কীভাবে সাহায্য করে? ডাক্তাররা বলেন, মাথার ত্বক এবং চুল পরিষ্কার রাখা ছাড়া শ্যাম্পু আলাদা করে চুলের দৈর্ঘ্য বাড়ানোর ক্ষেত্রে বা চুল মোলায়েম করে মজবুত বানাতে সাহায্য করতে পারে না।

কারিপাতা ও অ্যালোভেরা ব্লেন্ড করে শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করলেও তাতে বিশেষ কোনও উপকার হয় না, এমনটাই দাবি বিশেষজ্ঞদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘরোয়া টোটকা তাই বিশেষ কোনও উপকার করে না। ১৫ দিনের মধ্যে চুল মোলায়েম হতে পারে, তবে চুলের দৈর্ঘ্য বাড়বে বা মজবুত হবে এই দাবি একদমই ঠিক নয়।

তথ্যসূত্র: থিপ মিডিয়া


```