
প্রতীকী ছবি
শেষ আপডেট: 8 September 2024 14:36
দ্য ওয়াল ব্যুরো: বয়স যাই হোক, দেখে মনে হবে কম। এমন আশা অনেকেরই থাকে। বুড়িয়ে যেতে কেই বা চায়। সঙ্গে বয়সজনিত সমস্যা নিয়েও চিন্তা থেকেই যায়। বয়স ধরে রাখতে ডায়েটই শেষ কথা। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার দাওয়াই দিচ্ছেন বিশেষজ্ঞরা। সঙ্গে সেল থেরাপি, কিছু রেস্ট্রিকশন ও সাপ্লিমেন্টেরও পরামর্শ দিচ্ছেন তাঁরা।
স্পুটনিক নিউজ়কে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ান হেল্থ মিনিস্ট্রির সদস্য, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর জেরিস্ট্রিশিয়ান ওলগা কাচইয়োভা বলেন, মানুষের ১০০ বছর বাঁচা উচিৎ, এমনভাবে বাঁচা উচিৎ যাতে মৃত্যুর সময়েও কোনও শারীরিক অসুস্থতা না থাকে। বয়স হলেই যে সমস্যা হবে না, বয়সজনিত শারীরিক বিরাট পরিবর্তন হবে এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। খাদ্যাভ্যাস, বাঁচার ধরন, শরীরের যত্ন নেওয়া এসবে নজর দিলে নিয়ন্ত্রণ সম্ভব।
এই জেরিস্ট্রিশিয়ানের মতে, বেশিদিন বাঁচতে চাইলেই বাঁচা যায়। ১২২ বছর পর্যন্ত তো বাঁচাই যায়। কিন্তু আমরা বয়স বাড়ার বিষয়টা এমনভাবে ভেবে নিই যাতে সেই মতোই বয়স আরও বেশি মনে হয়। কিন্তু আমরা চাইলেই নিজেদের বোঝাতে পারি, অনুপ্রাণিত করতে পারি। এর জন্য মানসিকতার পরিবর্তনের পাশাপাশি জেনে- ইঞ্জিনিয়রিং থেরাপি, রিজেনারেটিভ মেডিসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন এই বিশেষজ্ঞ।
চিকিৎসা পদ্ধতি অবলম্বন না করেও কিন্তু বয়স আটকানো যায়। বিশেষজ্ঞের মতে, ব্যায়াম, যোগ অভ্যাসে বয়সের আগে বুড়িয়ে যাওয়া আটকানো সম্ভব। সঙ্গে পজ়িটিভ ইমোশনও থাকতে হবে।
উল্লেখ্য, সিলিকল ভ্যালির প্রাক্তন সিইও, ব্রায়ান জনসন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিয়ে সম্প্রতি পদক্ষেপ করেন। তাঁর প্রজেক্ট ব্লু প্লিন্ট-এ প্রমাণিত হয় একজনের বয়স কমতে পারে ৫.১ বছর পর্যন্ত। এর জন্য খুব কঠোরভাবে ডায়েটে নজর দিতে হবে।