
শেষ আপডেট: 31 December 2023 20:17
দ্য ওয়াল ব্যুরো: সন্ধ্যে প্রায় পেরিয়ে রাত। তবে আজকে কলকাতা শহর জেগে থাকবে। নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কলকাতার বিভিন্ন জায়গায় চলবে নিউ ইয়ার পার্টি। চারিদিকে আলোর রোশনাই। রাস্তায় মানুষের ঢল। কেউ ঘুরে বেড়াচ্ছেন, কেউ রেস্তোরাঁয় যাচ্ছেন, কেউ বা কোনও হাউস পার্টিতে আবার কেউ ক্লাবের কোনও নিউ ইয়ার পার্টিতে।
আর পার্টিতে যাবেন সাজগোজ করবেন না সেটা কি হয়! কোনটা ট্রেন্ডিং বা কোনটা আপনাকে ভাল লাগে সেসব দেখে অনেক বেছে জামাকাপড় কেনাও আছে। তবে কোনটার সঙ্গে কী পরবেন? ১২ টা বাজলেই নানা প্রান্তে বাজি ফাটবে, আকাশ ভরে যাবে আলোতে। এত সুন্দর মুহূর্তে আপনজনেদের সঙ্গে সময় কাটাতে কাটাতে দু চারটে ছবিও তুলবেন। তাই থাকতে হবে পিকচার পারফেক্ট।
বছরের শেষ দিন খুব শীত না থাকলেও রাতের দিকে ভালই ঠান্ডা লাগে। তাই নিউ ইয়ার পার্টির ফ্যাশন হবে শীতের ফ্যাশনকে ঘিরেই। লং স্ট্রেট জিন্সের সঙ্গে টার্টেল নেক টপ, তার ওপর লং জ্যাকেট, পায়ে বুট, ক্যাসুয়াল অথচ আরামদায়ক।
নিউ ইয়ার পার্টিতে ড্রেসের চল খুবই বেশি। একটা লং ড্রেস সঙ্গে হাফ জ্যাকেট, পায়ে কোনও ফ্ল্যাট, খোলা চুল, স্মোকি আই যারা একটু ক্লাসি লুক চান তারা ট্রাই করতে পারেন। আবার যারা একটু গ্ল্যামারাস লুক চান তাঁরা ট্রাই করতে পারেন সাটিনের ড্রেস সঙ্গে গ্রাফিতি করা জ্যাকেট। পায়ে একটু পপ কালারের জুতো, রেড লিপ।
জিন্স, টপ, ড্রেস ছাড়াও অনেকে পার্টিতে শাড়ি পরে যেতেই স্বাছন্দ্য বোধ করেন। তাঁরা সুন্দর একটা টার্টেল নেক বা গোল গলার ক্রপ সোয়েটার ব্লাউস হিসেবে পড়তে পারেন। ঠাণ্ডাও লাগবে না আবার যেকোনও গয়নার সঙ্গেও দারুণ মানাবে। এক কালারের শাড়ি বা কোনও ব্রাইট কালারের মিশ্রণ সবকিছুর সঙ্গেই দারুণ মানাবে। গোল্ডেন বা সিলভার জুয়েলারির সঙ্গে পেয়ার আপ করে নিতে পারেন পছন্দ মতো। বা পড়তে পারেন কুন্দনের সেট। এখন শাড়ির সঙ্গে একটু মিনে করা কুন্দনের সেট কিন্তু দারুন ট্রেন্ডে চলছে।
এছাড়া হাউস পার্টিতে গেলে ব্যাগি জিন্স, নর্মাল জিন্স বা বয়ফ্রেন্ড জিন্সের সঙ্গে পড়তে পারেন পছন্দের হুডি। ক্রপ টপ দিয়ে সোয়েটার। আরামদায়ক জুতো। মোট কথা জামাকাপড় যা ইচ্ছে পড়ুন পার্টিতে জমিয়ে মজা করুন। নতুন বছর আনন্দের সঙ্গে কাটান।