Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

গলা ব্যাথা বা গলা খুশখুশ করছে! ব্যবহার করুন কেশর এই ৫ উপায়ে

শীতে এমনিই সর্দি-কাশি লেগে থাকে। তবে যাদের অ্যালার্জি বা হাঁপানির অসুবিধে রয়েছে তাদের অবস্থা আরও সঙ্গিন হয়ে পড়ে। এক চিমটে কেশর দিলে যেমন খাবারের স্বাদ বদলে যায় তেমনই এক চিমটে কেশর সর্দি কাশির উপশম ঘটাতে পারে। 

গলা ব্যাথা বা গলা খুশখুশ করছে! ব্যবহার করুন কেশর এই ৫ উপায়ে

শেষ আপডেট: 17 December 2023 16:25

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের অন্যতম দামি মশলাগুলোর মধ্যে একটা হল এই কেশর। এই কেশরেই আছে অনেক উপকারী গুণাগুণ যা আপনাকে সর্দি-কাশির হাত থেকে বাঁচাতে পারে। 

শীতে এমনিই সর্দি-কাশি লেগে থাকে। তবে যাদের অ্যালার্জি বা হাঁপানির অসুবিধে রয়েছে তাদের অবস্থা আরও সঙ্গিন হয়ে পড়ে। এক চিমটে কেশর দিলে যেমন খাবারের স্বাদ বদলে যায় তেমনই এক চিমটে কেশর সর্দি কাশির উপশম ঘটাতে পারে।

কেশরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এছাড়া কেশরের মধ্যে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা প্রদাহ কমাতেও সাহায্য করে।

রাতে ঘুমোতে যাওয়ার আগে এক কাপ গরম দুধে ২-৩ টে কেশর মিশিয়ে খেতে পারেন। এতে ঘুম যেমন ভাল হবে তেমনই মানসিক চাপও অনেকটা দূর হবে। ইমিউনিটি বাড়ানোর জন্য গরম জলে অল্প কটা কেশর ভিজিয়ে একটু মধু দিয়ে খেতে পারেন। এই পানীয় আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে।

গলা ব্যাথার হাত থেকে রক্ষা পেতে চায়ের জলে দারুচিনি, লবঙ্গ বা কেশর ফুটিয়ে নিন। সেটা পান করুন। গলাতে আরামও লাগবে আর গলাতে কোনও ইনফেকশন হলে সেটাও ধীরে ধীরে কমে যাবে।

বুকে জমে থাকা সর্দি ওঠানোর জন্য গরম জলের ভেপার নেওয়া খুবই উপকারী। সেই জলে ৪টে কেশর দিয়ে সেটার ভেপার নিন। দেখবেন বুকে জমে থাকা কফ বা সর্দি খুব সহজেই উঠে আসবে।


```