
শেষ আপডেট: 21 December 2023 18:54
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় বহু আগে থেকেই খুব ধুমধাম করে বড়দিন পালন করা হয়। পার্কস্ট্রিটের রাস্তা সেজে ওঠে ঝলমলে আলোতে। অন্যদিকে বো ব্যারাকে কেকের দোকান বা নিউ মার্কেটের নাহুমসে লাইন লেগে যায় এক সপ্তাহ আগে থেকেই। সেজে ওঠে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ। এবারেও বিভিন্ন রকমের ক্রিসমাস স্পেশ্যাল মেনু সাজিয়ে হাজির কলকাতার নামীদামি রেস্তোরাঁ।
চলুন দেখে নেওয়া যাক কোন রেস্তোরাঁতে কী পাওয়া যাচ্ছে।
•আওয়াধ ১৫৯০
বরাবরই যেকোনও উৎসবকে হাত খুলে স্বাগত জানিয়েছে আওয়াধ ১৫৯০। এই বছরেও ক্রিসমাস এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কলকাতার জনপ্রিয় আওয়াধি রেস্তোরাঁ জিভে জল আনা খাবারের আয়োজন করেছে।
মেনুতে রয়েছে মাশরুম গলৌটি কাবাব, লাসুনি পালক, পনির রেজালা, সবজি কোফতা কালিয়া, মুর্গ জাফরানি কাবাব, মুর্গ কালি মির্চ, মাহি সুগন্ধি কাবাব, মটন গলৌটি কাবাব, গোস্ত তেহরি, রান বিরিয়ানি, আওয়াধি হাণ্ডি বিরিয়ানি, গোস্ত কুন্দন কালিয়া, গোস্ত খারে মশলা, মুর্গ ইরানি এবং জারদা সহ আরও অনেক কিছু।
কলকাতায় আওয়াধের যেকোনও আউটলেটে ডিসেম্বরের ২৪ তারিখ থেকে 1জানুয়ারি, দুপুর ১২ টা থেকে ১০টা৩০ পর্যন্ত চলবে এই আওয়াধি খানাপিনার ধামাকা। দুজনের জন্য খরচ পড়বে আনুমানিক ১২০০টাকা + কর।
• ৯৯
কলকাতার পকেট ফ্রেন্ডলি রেস্তোরাঁগুলোর মধ্যে অন্যতম ৯৯। সুস্বাদু পিৎজা থেকে চাইনিজ নুডুলস, কম্বো মিলস এমনকী স্পেশাল থালিও পেয়ে যাবেন মাত্র ৯৯ টাকায়। এবার তাঁদের ক্রিসমাস এবং নিউ ইয়ার স্পেশ্যাল মেনুতে থাকছে মাশরুম সল্ট অ্যান্ড পেপার, চিলি লিভার উইথ এগ পোচ, কর্ন ডগস, চিকেন ড্রামস্টিকস, ফ্রায়েড ফিশ কেক, স্টার ফ্রায়েড চিকেন সসেজ, গোল্ডেন ফ্রায়েড প্রনস, ইন্ডিয়ান এবং চাইনিজ কম্বো মিল, গ্রিলড চিকেন, স্যান্ডউইচ, রিসোটো, পিৎজা এবং পাস্তাও।
এছাড়া পেয়ে যাবেন ওয়াইন, ব্রিজার এবং বিয়ারও। সব শুরু ওই মাত্র ৯৯ টাকায়। পানীয় ছাড়া দুজনের খরচ পড়বে মাত্র ২০০ টাকা। এই অফার থাকছে ডিসেম্বরের ২৫ থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত দুপুর ১২ টা থেকে রাত ১২টা।
• ক্যাফে অফবিট
যদি আপনার রুফটপ ক্যাফে পছন্দ হয়ে থাকে তাহলে এবার বড়দিনে আপনার হ্যাংআউট স্পট হতে পারে ক্যাফে অফবিট। ক্রিসমাস স্পেশাল মকটেল সঙ্গে মুখরোচক স্ন্যাক মিলিয়ে দারুণ এক মেনু পাবেন ক্যাফে অফবিটে। মেনুতে রয়েছে লোডেড নাচোস উইথ মেক্সিকান সালসা, স্লিমারস ডিলাইট, বার বি কিউ চিকেন উইংলেটস, ব্রুসেটা ডেলা কাসা, পানকো ক্রাস্টেড স্টাফড মাশরুম অন রাস্টিক স্যালাড।
স্পেশাল মকটেলে পাবেন হাওয়াইয়ান ডিলাইট, পিচ হিলস, গ্রিন অ্যাপেল মোজিটো, ব্ল্যাক কারেন্ট স্লাশ, কিউই স্কিনি মোজিটো।
এই অফার থাকবে ২৫ ডিসেম্বর বিকেল ৪ টে থেকে রাত ১১:৩০ পর্যন্ত। দুজনের মিলিয়ে খরচ পড়বে আনুমানিক ১৮০০ টাকা + কর।
• দ্য বিরিয়ানি ক্যান্টিন
জিভে জল আনা নানা রকমের সুস্বাদু বিরিয়ানির জন্য বিখ্যাত দ্য বিরিয়ানি ক্যান্টিন। এখানে আমিষ বিরিয়ানি তো রয়েছেই, সেই সঙ্গে যাঁরা মাংস খান না, তাঁদের জন্য রয়েছে ভেজিটেরিয়ান বিরিয়ানির ব্যবস্থাও। কলকাতার এই নাম করা রেস্তোরাঁটি এবার পুরোদমে প্রস্তুত বড়দিন উদযাপনের জন্য।
এই উদযাপনের অংশ হতে চাইলে চলে যেতে হবে দ্য বিরিয়ানি ক্যান্টিনে আগামী ২৫ ডিসেম্বর। সময়সীমা সকাল ১১টা থেকে রাত ২টো পর্যন্ত।
ক্রিসমাস স্পেশাল ডিশের মধ্যে রয়েছে চিকেন লেয়ার্ড বিরিয়ানি, পটলাম মটন কিমা বিরিয়ানি, হায়দরাবাদী মাশরুম বিরিয়ানি, কটেজ চিজ কুরকুরে, জাইটুনি ভেজ বিরিয়ানি, আলু ই আতিশি, স্পেশাল মিক্স বিরিয়ানি, নবাবী কাবাব প্ল্যাটার, সাবজ দিলরুবা শিক কাবাব, জাফরানি ফিরনি এবং ডেথ বাই চকলেট। দুজনের মিলিয়ে খরচ পড়বে আনুমানিক ১১০০ টাকা+ কর।