Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

সোনার বুটের দাবিদার ছয় জন, ইউরোর সর্বোচ্চ গোলদাতাকে এবার কীভাবে বাছবে উয়েফা?

এবারের ইউরোতে সর্বোচ্চ গোলদাতার সংখ্যা ছয় জন! আগে নিয়ম ছিল, যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ গোলের দাবিদার হ'ন, তাহলে তাঁদের অ্যাসিস্ট সংখ্যা দিয়ে সেরাকে বেছে নেওয়া হবে। কিন্তু উয়েফা জানিয়েছে, এবার সর্বোচ্চ গোলদাতাদের সবাইকেই পুরস্কার দেওয়া হবে।

সোনার বুটের দাবিদার ছয় জন, ইউরোর সর্বোচ্চ গোলদাতাকে এবার কীভাবে বাছবে উয়েফা?

গোল্ডেন বুটের সম্ভাব্য বিজয়ীদের মধ্যে আছেন দানি ওলমো, হ্যারি কেন ও কোডি গ্যাকপো।

শেষ আপডেট: 15 July 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: নিয়ম বদলাতে গিয়ে কি খরচা ছয়গুণ বেড়ে গেল উয়েফার?

বিশ্বকাপ বা ইউরোর মঞ্চে সর্বোচ্চ গোল করার পুরস্কার সোনার বুট। গতকাল ভারতীয় সময় প্রায় রাত তিনটেয় শেষ হয়েছে এবারের ধুন্ধুমার ইউরো। ইংল্যান্ডের হোমকামিং-এর স্বপ্ন চুরমার করে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। এবার সোনার বুটের দাবিদারের হিসেব হবে। কিন্তু এতেই গোল বেঁধেছে। দেখা যাচ্ছে, এবারের ইউরোতে সর্বোচ্চ গোলদাতার সংখ্যা ছয় জন! 

সাধারণত স্পেন বাদে এবারের ইউরোয় গোলের বন্যা বিশেষ দেখা যায়নি। উলটে সেমসাইডের বন্যা বয়েছে। সর্বোচ্চ গোলের সংখ্যা ৩। এই তালিকায় রয়েছেন স্পেনের দানি ওলমো। তিনটি গোলই করেছেন নকআউট পর্বে। সঙ্গে রয়েছে দু'টি অ্যাসিস্ট। রয়েছেন জর্জিয়ার জর্জেস মিকাউৎজে। তিন গোলই গ্রুপ পর্যায়ে, তিন দলের বিরুদ্ধে। তাঁর অ্যাসিস্ট একটি। নেদারল্যান্ডসের কোডি গ্যাকপো আছেন। তিনিও তিন গোল করেছেন গ্রুপ পর্যায়ে, অ্যাসিস্ট একটি। তারপরে আছেন স্লোভাকিয়ার ইভান শ্রানৎজ। রয়েছেন জার্মানির বিস্ময় জামাল মুসিয়ালা। স্কটল্যান্ড ও হাঙ্গেরির বিরুদ্ধে গ্রুপ পর্যায়ে গোল করেছেন। শেষ ষোলোয় ডেনমার্কের বিরুদ্ধেও গোল পেয়েছেন। শেষে আছেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন। গ্রুপ, শেষ ষোলো, সেমিফাইনাল তিন ম্যাচেই গোল পেয়েছেন হ্যারি। তবে ইভান, মুসিয়ালা ও হ্যারি একটাও অ্যাসিস্ট করেননি। 

আগে অবশ্য নিয়ম ছিল, যদি একাধিক ফুটবলার সর্বোচ্চ গোলের দাবিদার হ'ন, তাহলে তাঁদের অ্যাসিস্ট সংখ্যা দিয়ে সেরাকে বেছে নেওয়া হবে। ২০২১-এর ইউরোয় তাই হয়েছিল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক শিক ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দুজনেই করেছিলেন পাঁচ গোল। শুধুমাত্র অ্যাসিস্টের বিচারে খেতাব নিয়ে যান রোনাল্ডো। সেই দিক থেকে দেখলে এবারের সোনার বুটের দাবিদার ছিলেন ওলমো। কিন্তু উয়েফা জানিয়েছে, এবার আর একই গোলসংখ্যা থাকলে অ্যাসিস্ট দিয়ে বিচার হবে না। সর্বোচ্চ গোলদাতাদের সবাইকেই পুরস্কার দেওয়া হবে।

যার ফলে আপাতত ছয় জন তারকার কাছেই যেতে চলেছে সোনার বুট খেতাব। তবে তার জন্য অবশ্য অতিরিক্ত সোনার বুট বানাতে হবে না। তার বদলে তাঁদের কাছে যাবে আলিপে টপ স্কোরার প্রাইজ।  


```