Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

১৪ বছর পর ফের ভারতে মেসি! কবে-কোথায় আসছেন?

মেসির ভারতে আসার কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারত চড়তে শুরু করেছে।

১৪ বছর পর ফের ভারতে মেসি! কবে-কোথায় আসছেন?

আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি

শেষ আপডেট: 20 November 2024 12:12

দ্য ওয়াল ব্যুরো : ফের ভারতে আসছেন লিওনেল মেসি। ১৪ বছর আগে ভারতে এসেছিলেন আর্জেন্টিনার এই ফুটবল তারকা। শুধু আসবেন না, তাঁর পায়ে ফুটবলও দেখতে পাওয়া যাবে। অবাক হলেও, এটাই সত্যি!

বুধবার (২০ নভেম্বর) মেসির ভারত আগমনের ব্যাপারটি নিশ্চিত করেছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুল রহিম। তিনি বলেছেন, আগামী বছর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবল দল ভারতে খেলতে আসবে। সেই দলের সঙ্গেই আসবেন লিওনেল মেসিও। তিনি আরও যোগ করেন, এই ব্যাপারে আর্জেন্টিনা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (আফা) সঙ্গে কথাবার্তাও অনেকদূর এগিয়ে গিয়েছে।

ভি আবদুল রহিম বললেন, 'ইতিমধ্যে স্পেনে গিয়ে সংশ্লিষ্ট ফুটবল সংস্থার সঙ্গে কথা হয়েছে। আগামী বছর সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে কোচিতে এই প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হতে পারে। এই ম্যাচ উপভোগ করতে ফিফা কর্তারাও ভারতে আসতে পারেন।'

প্রসঙ্গত, ২০১১ সালে শেষবার মেসি ভারতে এসেছিলেন। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি প্রীতিম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচে জয়লাভ করেছিল আর্জেন্টিনা। যদিও একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওটামেন্ডি। 

মেসির ভারতে আসার কথা প্রকাশ্যে আসতেই উত্তেজনার পারত চড়তে শুরু করেছে। উল্লেখ্য, কেরলে প্রচুর ফুটবল ভক্ত রয়েছেন। তাঁদের মধ্যে সিংহভাগই আর্জেন্টিনার সমর্থক। এবারও সেই উন্মাদনার পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে? সেটা দেখার জন্য় আপাতত কয়েকটা মাস অপেক্ষা করতেই হবে।


```