Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রথম পর্বে দেখা হবে না রাম-রাবণের! ‘রামায়ণ’ নিয়ে ভক্তদের মন ভেঙে দিলেন ‘টক্সিক’ যশনববর্ষ উদযাপনের মাঝেও মনখারাপ! দিনের শুরুটা কীভাবে কাটালেন ঋতুপর্ণা?গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

ছেলের ক্ষোভ, ‘আমাকে আমার মতো থাকতে দাও’, বেকহ্যামের জবাব: ‘বাচ্চারা তো ভুল করেই শেখে!’

এই মুহূর্তে প্রশ্ন একটাই—সময় কি সত্যিই সব ক্ষত সারাবে? নাকি বেকহ্যাম পরিবারের এই ভাঙন আরও গভীর হবে? 

ছেলের ক্ষোভ, ‘আমাকে আমার মতো থাকতে দাও’, বেকহ্যামের জবাব: ‘বাচ্চারা তো ভুল করেই শেখে!’

ছেলের সঙ্গে বেকহ্যাম

রূপক মিশ্র

শেষ আপডেট: 21 January 2026 10:51

দ্য ওয়াল ব্যুরো: পরিবারে ফাটল নতুন নয়। কিন্তু সেই ফাটল যখন ছ’পাতা দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে সবার সামনে আসে, তখন তা আর নিছক ব্যক্তিগত থাকে না। গত কয়েক দিনে ঠিক সেটাই ঘটেছে ডেভিড বেকহ্যাম (David Beckham) পরিবারে। বড় ছেলে ব্রুকলিনের (Brooklyn Beckham) চাঁচাছোলা নোট ভাইরাল হওয়ার পর জোর আলোচনা: বাবা-মায়ের বিরুদ্ধে এতটা প্রকাশ্য অভিযোগের আসল কারণ কি নিছক মনকষাকষি? জবাবে বেকহ্যাম-ই বা কী বলবেন?

ব্রুকলিন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি অভিযোগ তোলেন, বাবা ডেভিড ও মা ভিক্টোরিয়া বেকহ্যাম (Victoria Beckham) দীর্ঘদিন ধরে তাঁকে এবং তাঁর স্ত্রী নিকোলা পেল্টজ বেকহ্যামকে (Nicola Peltz Beckham) ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, তিনি স্পষ্ট ভাষায় লিখেছেনপরিবারের সঙ্গে আর কোনও রকম ‘মিলমিশে’র ইচ্ছেও তাঁর নেই।

এই পরিস্থিতিতে চুপ না থেকে জবাব ডেভিড বেকহ্যামের। সরাসরি কোনও পাল্টা আক্রমণ নয়। বরং, সামনে আনলেন সংযত, প্রায় দার্শনিকসুলভ এক মন্তব্য।

‘ভুল করেই শেখে বাচ্চারা’বেকহ্যামের বার্তা

মঙ্গলবার সিএনবিসির (CNBC) জনপ্রিয় শো ‘স্কোয়াক বক্সে’ (Squawk Box) কথা বলতে গিয়ে ডেভিড বেকহ্যাম ছেলের নাম নেননি। অভিযোগের প্রসঙ্গেও ঢোকেননি। কিন্তু কথার মধ্যে দিয়ে বার্তা স্পষ্ট করে দিয়েছেন। বেকহ্যামের কথায়, ‘বাচ্চারা ভুল করবেএটাই স্বাভাবিক। ভুল না করলে শেখার সুযোগই পায় না। আমি নিজেও আমার সন্তানদের এটাই শেখাতে চেষ্টা করেছি।তিনি আরও বলেন, ‘ওদের নিজের ভুল নিজেকেই করতে দিতে হয়। সব সময় রক্ষা করা যায় না। কখনও কখনও পিছনে দাঁড়িয়ে দেখা ছাড়া উপায় থাকে না।

এই মন্তব্যেই অনেকেই বুঝে নিয়েছেনছেলের তীব্র অভিযোগের জবাবে ডেভিড আপাতত সংঘাতে জড়াতে নারাজ। বরং, পরিস্থিতি ঠিক হওয়ার বিষয়টি সময়ের হাতে তুলে দিতে চান। 

ব্রুকলিনের অভিযোগ: নিয়ন্ত্রণ, মিডিয়া আর ‘ফ্যাসাদ

ব্রুকলিনের মূল পোস্ট অনেকটাই তীক্ষ্ম, একাধিক বিষয়কে ছুঁয়ে গিয়েছে। তাঁর দাবি, ‘সারা জীবন ধরে আমার বাবা-মা আমাদের পরিবার নিয়ে মিডিয়ায় গল্প বানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার সাজানো পোস্ট, তথাকথিত পারিবারিক অনুষ্ঠানসবই একটা মুখোশ।তিনি আরও লেখেন, ‘আমি এখন আর নিয়ন্ত্রিত নই। জীবনে প্রথমবার নিজের জন্য দাঁড়াচ্ছি।সবচেয়ে কড়া লাইনটি ছিল এখানেই‘আমি পরিবারের সঙ্গে আর মিলমিশ করতে চাই না।

এই বক্তব্যের পরেই বেকহ্যাম পরিবার নিয়ে জল্পনা নতুন উচ্চতায় পৌঁছয়। বহু অনুরাগী যেমন ব্রুকলিনের সাহসের প্রশংসা করছেন, তেমনই অনেকে বলছেনএটা পারিবারিক বিষয়, প্রকাশ্যে আনা ঠিক হয়নি।

নীরবতা বনাম বিস্ফোরণ: সংঘাত কতদূর গড়াবে?

ডেভিড বেকহ্যামের প্রতিক্রিয়া লক্ষণীয়। তিনি পালটা আক্রমণাত্মক হননি। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United) ও রিয়াল মাদ্রিদের (Real Madrid) প্রাক্তন তারকা জানেন, প্রকাশ্যে প্রতিক্রিয়া দিলে আগুন আরও বাড়তে পারে। অন্যদিকে ব্রুকলিনের অবস্থান একেবারেই আলাদা। স্পষ্ট করে দিয়েছেনলড়াই নীরবে মিটিয়ে নেওয়ার নয়।

এই মুহূর্তে প্রশ্ন একটাইসময় কি সত্যিই সব ক্ষত সারাবে? নাকি বেকহ্যাম পরিবারের এই ভাঙন আরও গভীর হবে? একদিকে বাবাযিনি বলছেন, ‘ভুল করেই শেখে বাচ্চারা।অন্যদিকে ছেলেযাঁর মন্তব্য, ‘আমি আর নিয়ন্ত্রিত নই।এই দুই অবস্থানের মধ্যিখানে দাঁড়িয়ে বিশ্বের সবচেয়ে আলোচিত এক ফুটবল পরিবার।


```