
শেষ আপডেট: 19 October 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই পুরনো ঐতিহ্যগুলিকে আরও একবার ঝালিয়ে নেওয়া। তবে পুজোর দিনেও বাঙালির চা ছাড়া চলে না। পশ্চিমবঙ্গের প্রাণবন্ত দুর্গা পুজোর উৎসাহকে স্বাগত জানাতে এবার বিশেষ উদ্যোগ অন্যতম চায়ের ব্র্যান্ড টাটা টি গোল্ডের।
দুর্গাপুজোর জাঁকজমকের ছন্দে নিজেকে সাজিয়ে নিতে চেয়েছে টাটা টি গোল্ড। সেই কারণে পশ্চিমবঙ্গের প্রিয় এই চায়ের ব্র্যান্ড তাঁত শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে ফেস্টিভ প্যাকগুলি লঞ্চ করলো। দুর্গা পুজো এমন একটি সময় যখন পশ্চিমবঙ্গ তার সেরা রঙে রঙিন হয়ে ওঠে। মহিলারাও এই সময়ে রঙিন শাড়িতে সেজে ওঠেন। মহিলাদের এই সাজই টাটা টি গোল্ডের ফেস্টিভ সিরিজ বাংলার নকশা পুজো প্যাকেজিংয়ের অনুপ্রেরণা।
এই সুন্দর কারুকাজ করা ফেস্টিভ প্যাকগুলির মাধ্যমে টাটা টি গোল্ড বিভিন্ন অঞ্চলের সমৃদ্ধ তাঁত এবং দুর্দান্ত কারুশিল্পকে সম্মান জানায়। নদীয়ার জামদানি, বিষ্ণুপুরের বালুচরি, শান্তিনিকেতন থেকে বাটিক প্রিন্ট এবং আইকনিক কাঁথা এবং গরদের সূক্ষতা প্রকাশ পেয়েছে টাটা টি গোল্ডের লিমিটেড এডিশনের এই প্যাকগুলিতে।
টাটা টি গোল্ড ফেস্টিভ প্যাকগুলির সাথে পুজো উদযাপন করতে, লক্ষ্য মিডিয়া গ্রুপের সাথে কলকাতার সাউথ সিটি মলে একটি বিশেষ ডুয়াল-স্ক্রিন থ্রিডি অ্যানামরফিক ডিসপ্লে ইনস্টল করার জন্য হাত মেলালো। ভারতে অ্যানাফরমিক ডিসপ্লে এখনও নতুন। টাটা টি গোল্ডই সম্ভবত প্রথম কোনও ব্র্যান্ড যেটি এই ধরনের প্রযুক্তির সাহায্য নিল। ডুয়াল স্ক্রিন থ্রি ডি ফরম্যাটে কলকাতার সাউথ সিটি মলে পাঁচটি হস্তচালিত তাঁতের প্রদর্শনীটি চলবে ১৪ থেকে ২১ অক্টোবর।