Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডোর এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

এই শীতে ট্রাই করতে পারেন এমন জ্যাকেট, যাতে আপনাকে দেখাবে 'কুল' অথচ শরীর থাকবে গরম

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে এমন পোশাক বেছে নিতে হয় পরার জন্য যা শরীরকেও গরম রাখবে, আবার একইসঙ্গে স্টাইলিশও হবে। জ্যাকেট আর সোয়েটার এই শীতে স্টাইল স্টেটমন্টকে বজায় রাখতে একটা বড় ভূমিকা পালন করে। ভাল সোয়েটার বা জ্যাকেট খুঁজে নিতে হবে যা শরীরকে

এই শীতে ট্রাই করতে পারেন এমন জ্যাকেট, যাতে আপনাকে দেখাবে 'কুল' অথচ শরীর থাকবে গরম

শেষ আপডেট: 8 December 2020 07:00

দ্য ওয়াল ব্যুরো: শীতকালে এমন পোশাক বেছে নিতে হয় পরার জন্য যা শরীরকেও গরম রাখবে, আবার একইসঙ্গে স্টাইলিশও হবে। জ্যাকেট আর সোয়েটার এই শীতে স্টাইল স্টেটমন্টকে বজায় রাখতে একটা বড় ভূমিকা পালন করে। ভাল সোয়েটার বা জ্যাকেট খুঁজে নিতে হবে যা শরীরকে গরমও রাখবে, সেই সঙ্গে বাজারে চাহিদাও থাকবে। কীরকম জ্যাকেট বাছবেন এই নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই। স্টাইলিশ জ্যাকেট বর্তমানে বাজারে খুবই ট্রেন্ডিং। যদি আপনার অসুবিধা হয় বেছে নিতে, তাহলে আপনি চাইলে একবার নজর দিতে পারেন এই তালিকাতে। এখানে রয়েছে এমন কিছু জ্যাকেট, সোয়েটারের কালেকশন যা আপনার পছন্দের মতো হলেও হতে পারে। আর শীতকালের বিভিন্ন অনুষ্ঠানে এই জ্যাকেটগুলো আপনি আরামসে পরতে পারবেন। মেয়েদের জন্য 'কাজিব'-এর কুইল্টেড জ্যাকেট এটা ব্রাজিলের ব্র্যান্ড 'কাজিব'-এর তৈরি মেয়েদের জন্য কুইল্টেড জ্যাকেট। এই জ্যাকেটের অন্যতম বৈশিষ্ট্য হল এতে দুটো পকেটের মানানসই একটি হুডিও রয়েছে। যা ঠান্ডার সময়ে ভীষণই উপকারী। কালো রঙের এই জ্যাকেটের চাহিদা বর্তমানে যে বিপুল রয়েছে সে কথা বলাই যায়। জ্যাকেটের সামনে চেন রয়েছে। আর হুডিকে নিজের সুবিধা মতো ব্যবহার করার জন্য স্ট্র্যাপস রয়েছে। এছাড়াও হুডির চারপাশে ফ্যাক্স ফারের লেয়ারিং করা রয়েছে। ফুল হাতা এই জ্যাকেট শীতকালের জন্য খুবই আরামদায়ক। এতটাই ভাল যে বাইরের ঠান্ডা বাতাসও ভেতরে ঢুকতে পারে না, তাই কোনও ভাবে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভবনা থাকে না। 'কিউব বাই ফোর্ট কলিন্স' এর মেয়েদের কেপ জ্যাকেট ফোর্ট কলিন্সের কিউব ব্র্যান্ডের পোশাকের চাহিদা বাজারে এমনিতেই রয়েছে। শীতের মেয়েদের পোশাকের ক্ষেত্রে তাঁদের কালেকশন সকলের থেকে একটু অন্যরকমই হয়। তাঁরা এবছর মেয়েদের জন্য এনেছেন দুটো পকেটসহ কুইল্টেড জ্যাকেট। আর সঙ্গে একটি মানাসসই হুডিও রয়েছে। হুডিকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করার জন্য হুডির সঙ্গে স্ট্র্যাপস ও ফ্যাক্স ফারের আস্তরণও রয়েছে। মাস্টার্ড কালার বা সরষের যে হলুদ রঙ হয়, সেই হলুদ রঙের জ্যাকেট বাজারে নিয়ে এসেছে কিউব ব্র্যান্ড। জ্যাকেটটি দেখতে যেমন সুন্দর তেমনই পরলে শরীরকেও গরম রাখে। শীতকালের যে কোনও অনুষ্ঠানে কিংবা বেড়াতে যাওয়ার সময় আরামসে পরতে পারেন এই জ্যাকেটটি। 'বাঘাদবিলো' ইউনিসেক্স জ্যাকেট ১০০ শতাংশ তুলো দিয়ে তৈরি হয় এই জ্যাকেট। বাজারে এই চাহিদা প্রবল। ছেলে এবং মেয়েদের জন্য একই জ্যাকেট বাজারে এনেছে। এই ইউনিসেক্স জ্যাকেট যথেষ্ট প্রশংসা পেয়েছে সকলের কাছ থেকে। এতে হুডি, পকেট আর দুর্দান্ত গ্রাফিক প্রিন্ট রয়েছে। যা ক্রেতাদের খুবই আকর্ষণ করে। তাহলে এই শীতে কোনও অনুষ্ঠানে যাওয়ার থাকলে বা বেড়াতে যাওয়ার প্ল্যান করে থাকলে শীতের পোশাকের মধ্যে নিতে পারেন এই জ্যাকেটগুলোর মধ্যে যে কোনও একটাকে। হলফ করে বলা যায়, নিরাশ হবেন না।

```